TRENDING:

RG Kar News: আর জি করের লিফটে ‘পিষে’ মৃত্যু! মেশিন না মানুষের ‘ভুল’? এবার বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

Last Updated: Mar 21, 2026, 15:26 IST

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে তদন্তে নামল রাজ্য ফরেন্সিক দল ও লালবাজারের হোমিসাইড শাখা। ঘটনাস্থলে পৌঁছে একযোগে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। সিসিটিভিতে ধরা পড়া সময়ের ফাঁক এখন তদন্তের মূল কেন্দ্রে। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় তদন্তে গতি আনতে আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছয় রাজ্য ফরেন্সিক দল। দলের সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায় ও চিত্রাক্ষ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। একইসঙ্গে লালবাজারের হোমিসাইড শাখার দুই আধিকারিকও সেখানে পৌঁছে তদন্তে যোগ দেন। একদিকে, ফরেন্সিকের তিন সদস্য, অন্যদিকে হোমিসাইড শাখার তিন আধিকারিক—দুই সংস্থার যৌথ তদন্তে খতিয়ে দেখা হচ্ছে ঘটনার প্রতিটি দিক। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি, লিফটের কার্যপ্রণালী এবং উদ্ধার প্রক্রিয়ার সময়কাল নিয়ে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
RG Kar News: আর জি করের লিফটে ‘পিষে’ মৃত্যু! মেশিন না মানুষের ‘ভুল’? এবার বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল