
বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়ে একই সুরে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে এল বিজেপি এবং সিপিএম৷ ২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোট হয়েছিল ৭ দফায়৷ ২০২৬ সালে রাজ্যে কত দফায় কমিশন ভোট করাবে, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷ সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এবং বিজেপি-র পক্ষ থেকে রাজ্যে ভোটের দফা কমানোর দাবি জানানো হয়েছে৷ বিজেপি এবং সিপিএম- দু দলই সর্বাধিক দু দফায় রাজ্যে বিধানসভা ভোট করানোর দাবি জানিয়েছে৷ সিপিএম এক দফায় ভোটেরই পক্ষে৷ কংগ্রেসের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, এক দফায় ভোট হলে তাদেরও আপত্তি নেই৷