
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর দেশজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে প্রকাশ্যে এসেছে এই পরিস্থিতিতে ইরানের প্রভাবশালী ধর্মীয় সংস্থা নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে মোজতবা খামেনেইকে। প্রতিবেদন অনুযায়ী, চলমান মার্কিন-ইসরায়েলি হামলার আবহে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের শক্তিশালী সামরিক বাহিনীI ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাব এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও দাবি করা হচ্ছে।