
ছেলের এমন বিশেষ দিনে শাহরুখ থাকবেন না তা তো হয় না। হাত ভাঙা শাহরুখ স্টেজে দর্শকদের বললেন, 'প্রথম যখন আরিয়ান বলল যে ও এই শো-টা করতে চায়, আমি ভেবেছিলাম ও মন্নতের সিসিটিভি ফুটেজ নিয়ে ইউটিউবে আপলোড করবে না তো? পরে বুঝলাম না! ও সম্পূর্ণ নতুন ধরণের একটি কাজ করতে চাইছে। আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতেই আমার পুত্র কাজের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।'