
Rahul Arundoy Banerjee Demise:রবিবার বিকেল থেকে তিনটে নাগাদ শুটিং চলার সময় সমুদ্রে নামেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও নায়িকা। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। সমুদ্রের দিকে এগোতেই ঘটে বিপত্তি।
অভিনেতার অকাল মৃত্যুর খবর পাওয়া মাত্র তমলুকের উদ্দেশে রওনা দেন তাঁর বন্ধুরা। রাহুলকে নিয়ে কলকাতা ফিরলেন রাহুলের বন্ধু ও নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, অভিনেতার দেহ নিয়ে কলকাতায় ফিরছেন তিনি। সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, শতরূপ ঘোষ, প্রমোদ সিং। উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। সোমবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমনই ধারণা অনেকের। ওই ধারাবাহিকের শুটিং করতেই দিঘা গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অন্য অভিনেতা, কলাকুশলীরা।
Rahul Banerjee Passed Away: ড্রোন ক্যামেরার ফুটেজ থেকে জানা গিয়েছে, শ্যুটিংয়ের প্যাক আপের পরে নয়, শ্যুটিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে৷ ইউনিটের টেকনিশিয়ানরা উদ্ধারকাজে তৎপর হলেও কেন রাখা ছিল না পেশাদার কেউ? নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
স্থানীয় সূত্রে এও শোনা যাচ্ছে, রাহুল যখন সমুদ্রে নেমেছিলেন, তখন শান্তই ছিল সমুদ্র। তবে ৪টে নাগাদ আচমকাই জল বেড়ে যায়। অনুমান হয়তো জোয়ারের প্রভাবে এমন ঘটনা ঘটেছিল। এমনিতেও তালসারির সমুদ্র সম্পর্কে এ কথা প্রচলিত যে আচমকা সেখানে জল বেড়ে যায়। শোনা গিয়েছে, এদিন বড় ঢেউয়ের কবলে পড়েছিলেন অভিনেতা। ঢেউয়ের ধাক্কা সামাল দিতে পারেননি রাহুল। সেই সঙ্গে ছিল চোরাবালির ফাঁদ। অনুমান, সব মিলিয়েই তলিয়ে গিয়েছেন অভিনেতা।
রামনবমীর শোভাযাত্রায় গদা কাঁধে নিয়ে হাঁটলেন হাওড়ার শিবপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনী ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষ। ভোট প্রচারে রীতিমতো তিনি ঝড় তুলেছেন। নিজের বিধানসভা কেন্দ্র, কেন্দ্রের মানুষ কেউ তাঁর বন্ধু, কেউ পিসি-মাসি কেউ কাকা জ্যাঠা সকলকেই আপন করে নিয়েছেন। প্রচারে নেমে মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। মানুষকে বুকে টেনে নিচ্ছেন। এদিনও দেখা গেল একই ছবি, রামনবমীর শোভাযাত্রায় গদা কাঁধে নিয়ে শোভাযাত্রায়।
২০২৫ সালে ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলা হয়। সেসময় বিশ্ব দেখেছে কীভাবে সন্ত্রাসী কার্যকলাপ দুদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে।' এমনকী ট্রাম্পের দাবিতে মান্যতা দিয়ে বলা হয়েছে, 'মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই দুদেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা ঠেকানো গিয়েছে। এখন আমরা লক্ষ্য করেছি, ভারত-পাকিস্তান কেউই এখন আর সংঘাতে জড়াতে চায় না। তবে পারমাণবিক সংঘাতের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার যদি জঙ্গিগোষ্ঠীগুলো কোনও হামলা চালায় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হবে।' শুধু ভারতের সঙ্গে নয়, গোয়েন্দা রিপোর্টে আফগানিস্তানের সঙ্গেও পাকিস্তানের লড়াইয়ের বর্ণনা দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের তালিবান সরকারের কথাও। জানানো হয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএস-খোরাসান দক্ষিণ এশিয়ায় এখনও সক্রিয় রয়েছে। তবে তালিবান নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করেছে। আইএস-খোরাসানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে তালিবান।
এ বছরের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী। নাম ঘোষণার পরই চারবারের জেতা এমএলএ এবং এবারের প্রতিপক্ষ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হুংকার দিলেন টলিউডের বিবি পায়রা। টালিগঞ্জ মানেই টলিপাড়া৷ এই কেন্দ্রে টালিগঞ্জ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুরুত্ব তো রয়েছে৷ সেখানে টেকনিশিয়ান এবং ফিল্মের সঙ্গে যুক্ত কর্মীদের নানা অভাব অভিযোগ রয়েছে৷ যা নিয়ে প্রায়শই তৈরি হয় বিতর্ক৷ এবার সেই কেন্দ্রে একসময়ের নামী নায়িকা পাপিয়া অধিকারী হয়েছেন বিজেপির প্রার্থী৷ প্রার্থী পদ পেয়েই পাপিয়া বললেন, ওরা বলে’খেলা হবে খেলা হবে’…. আমরা মনে করি রাজনীতিটা কোনও খেলা নয়। এটা সচেতন ভাবে করা উচিত। শিল্প নেই, কাজ নেই, টালিগঞ্জ কেন্দ্র কোথাও যেন বৃদ্ধাশমে পরিণত হয়েছে। এই ভাবেই প্রথমদিনই হুঙ্কার পাপিয়ার৷
সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রকে। দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই যে জমে উঠবে, তা এখন থেকেই টের পাওয়ার যাচ্ছে৷ রূপা গঙ্গোপাধ্যায় ২০১৫ সালে ভারতীয় জনতা পার্টি (BJP)-তে যোগ দেন। সেই সময় পশ্চিমবঙ্গে দলটি নিজেদের ভিত্তি শক্ত করার চেষ্টা করছিল, এবং জনপ্রিয় মুখ হিসেবে রূপাকে সামনে আনা হয়। ২০১৬ সালে রূপা রাজ্যসভা-র সদস্য হিসেবে মনোনীত হন। তিনি পশ্চিমবঙ্গ BJP-র অন্যতম পরিচিত মহিলা মুখ। ২০২৬ এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এখন অনেক বেশি সাহসী৷ সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেন না৷ সাজ-পোশাকের জন্য কাউকে অপমান করা যায়, তিনি বিশ্বাস করেন না৷ তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত৷ টলিপাড়ায় চর্চা, আসন্ন ভোটের আগে নাকি প্রার্থী হবেন একাধিক তারকা। আবার কেউ আলোচনা করছেন, ভোটে না দাঁড়ালেও, সক্রিয় রাজনীতিতে নাম লেখাবেন অনেকেই। কিংবা স্টার ক্যাম্পেইনার হিসাবেও দেখা যেতে পারে অনেককে। সকলকে চমকে দিয়ে, সদ্য রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের- কংগ্রেসের প্রার্থী হয়েছেন কোয়েল মল্লিক। প্রায়ই শিরোনমে ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজের বাইরে ব্যক্তিগত কারণেও তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। তবে, মুখ্যমন্ত্রী আয়োজিত কোনও অনুষ্ঠানে সামিল হলেও, রাজনীতির আঙিনায় দেখা যায় না অভিনেত্রীকে। ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে তাঁকে দেখা যাবে? অনেক প্রশ্নের উত্তর দিলেন নায়িকা৷
৮০-র দশক হিন্দি সিনেমার সোনালী যুগ বলে ধরা হয়। এই সময়ে আসা গানগুলো আজও মানুষের মনে গেঁথে রয়েছে। সেই রকমই একটা গান হল ‘গজব’ ছবির গান। এই ছবির বিখ্যাত গান ‘‘মেরা সজন ক্যায়সা হোগা’’ অনেক পছন্দ করা হয়েছিল। এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং আজও এই গান সঙ্গীতপ্রেমীদের মধ্যে ঠিক ততটাই জনপ্রিয়, যতটা রিলিজের সময় ছিল। গানে পরিচিত অভিনেত্রী রেখা পাহাড়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, ‘‘বতা মেরা সাজন ক্যায়সা হোগা’’। এই গানটি রেখা এবং ধর্মেন্দ্রর উপর চিত্রায়িত হয়েছে। গানের কথায় তিনি যেন তাঁর প্রেমিককে জিজ্ঞেস করছেন, ‘সাজন’ ছাড়া তাঁর বর্ষাকাল কেমন হবে। গানে দেখা গেল দূরে দাঁড়িয়ে ধর্মেন্দ্র অভিনেত্রীর উপর ভালবাসা উজাড় করে দিচ্ছেন। এই গানের সুর করেছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক আর. ডি. বর্মন, গানের লিরিক্স আনন্দ বক্সীর।
Soham Chakraborty | সোহম চক্রবর্তী| অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে প্রধান চরিত্রে অভিনয় করেন। টলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা হিরণ দ্বিতীয়বার বিয়ে করে নতুন ইনিংস শুরু করেছেন, তাঁর সহশিল্পী সোহম সরাসরি কথা বললেন বন্ধুর দ্বিতীয় বিয়ে নিয়ে৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷
Sohom Chakraborty : তাঁর প্রিয় কো-স্টার কে, সেই নাম বললেন অভিনেতা সোহম চক্রবর্তী। সঙ্গে হিরণকে নিয়ে প্রশ্নও এড়িয়ে গেলেন।
Tollywood Actor Tamal Roy Chowdhury Passes Away: প্রয়াত প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী। সোমবার ভোর ৩.৩০ টা নাগাদ ঘুমের মধ্যে প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর। পুত্র, কন্যা এবং স্ত্রীকে রেখে চিরঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেতা৷
হোলি পার্টিতে রোহন এবং অঙ্গনা৷ তাঁদের বিশেষ বন্ধুত্বের কথা সকলেরই জানা৷ এবার হোলিতে একসঙ্গে এলেন এবং খেললেন রং৷ রোহনের কথায়, বন্ধুদের সঙ্গে থাকলেই আনন্দ লাগে৷ এবং অবশ্যই হোলি একটি বিশেষ উৎসব৷ ফলে আনন্দ অনেকটা বেড়ে যায়৷ অন্যদিকে অঙ্গনা তুলে ধরলেন আসাসোলে কাটানো তাঁর ছোটবেলার কথা৷ তিনিও খেললেন রং, তবে নিজেকে অনেকটা বাঁচিয়ে৷ কারণ অবশ্যই শ্যুটিং রয়েছে এবং বেশি রং মুখে লেগে থাকলে মেকআপে সমস্যা হবে৷ দেখুন রোহন-অঙ্গনার দোল উদযাপন৷
হোলি বলে কথা, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই আজ আনন্দে আত্মহারা৷ রং খেলা থেকে নাচ-গান-পার্টি, গোটা দিন এভাবেই প্ল্যান থাকে অনেকের৷ বাড়তি নজর তো অবশ্যই থাকে তারকাদের উপর৷ এবারও চুটিয়ে রং খেললেন অভিনেতা যশ ও তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত৷ আনন্দের এই উৎসব পালিত হয় গোটা দেশ জুড়ে৷ আজকের দিনে একেবার অন্য মেজাজে ধরা দেন টলিউড থেকে বলিউডের শিল্পীরা৷ যশ-নুসরতও এই আনন্দে সামিল৷