
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্বীকার করে নিয়েছে যে এবারের বাজেট আগেরগুলোর থেকে ‘একটু আলাদা’-ই ছিল ৷ কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে এর মূল বিষয়বস্তু ছিল স্থিতিশীলতা, যখন বিশ্বজুড়ে অভূতপূর্ব ‘অনিশ্চয়তা’ চলছে। ভারতের আর্থিক ব্যবস্থায় মৌলিক বিষয়গুলো যথেষ্ট শক্তিশালী। এখ বিশ্বজুড়ে চলছে অনিশ্চয়তা ৷ এখন এমন মাত্রা ছাড়িয়েছে, যা আমরা আগে কখনও দেখিনি ৷ তিনি আরও বলেছেন, যে সরকারকে শুধু এই বছর নয়, পরবর্তী অর্থবর্ষের বিকশিত ভারত-এর জন্য দীর্ঘ পথও বিবেচনা করতে হয়েছে ৷ এর মধ্যে রয়েছে ‘ট্যারিফ যুদ্ধ’ থেকে শুরু করে গ্লোবাল মার্কেট জুড়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অস্থির পরিস্থিতি ৷ সোমবার নেটওয়ার্ক18-এর গ্রুপ এডিটর রাহুল জোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এবারের বাজেট সম্পর্কে সবটাই বিস্তারিত বিশ্লেষণ করলেন নির্মলা সীতারমণ ৷