West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ যাত্রায় আর জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে। আগামী সাত দিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গ— কোথাও পারদ খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই।
advertisement
1/6

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ যাত্রায় আর জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে। আগামী সাত দিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গ— কোথাও পারদ খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে দক্ষিণের তিন জেলায় কুয়াশার দাপট চলতে পারে ৷ রবি ও সোমবার সকালের দিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে।
advertisement
2/6
আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া, সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমল এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে আজ, রবিবার ঘন কুয়াশা সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। আগামিকাল, সোমবার থেকে কুয়াশার সম্ভাবনা কমবে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে আজ, রবিবার আরও একটু কমল তাপমাত্রা। ফেব্রুয়ারির শুরুতে ফের চরবে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ এবং বেলা বাড়লে কার্যত শীত উধাও। কলকাতায় ১২ দিন পর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। আজ, রবিবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে শহরের পারদ। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। উইকেন্ডে সামান্য কমতে পারে তাপমাত্রা। এমন ইঙ্গিত আগেই দিয়েছিল আলিপুর।
advertisement
5/6
১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ থাকবে এবং সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি। কলকাতায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
6/6
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন