TRENDING:

West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন

Last Updated:
আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত।
advertisement
1/6
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
এ সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবারে হাওয়া বদল এবং সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া বিজ্ঞানীদের। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। শনিবার পর্যন্ত উত্তুরে হাওয়া বইবে। আপাতত শীতের স্পেল বজায় থাকবে শনি/রবিবার পর্যন্ত।
advertisement
2/6
আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। তবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। আগামী কয়েক দিন পার্বত্য দার্জিলিং বাদে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা ৮-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭-১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। আজ, শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে। উইকেন্ডে কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শনিবার ও রবিবারের মধ্যে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
advertisement
4/6
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। কলকাতায় অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও তাই জমিয়ে শীত। তবে সামান্য কমল কলকাতার তাপমাত্রা। আজ, শুক্রবার ১২ ডিগ্রির ঘরে পারদ। আগামী ২ দিনে আবহাওয়ার পরিবর্তন নেই। রবিবার থেকে হাওয়া বদল হবে ৷ সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।
advertisement
5/6
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। আগামিকাল, শনিবার থেকে বাড়বে কুয়াশা। শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/6
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি (সর্বনিম্ন) থেকে ২৩ ডিগ্রি (সর্বোচ্চ) সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল