TRENDING:

IMD Bengal Weather Update: বুধের পরেই আবহাওয়ার বড় পালাবদল! ফের পশ্চিমী ঝঞ্ঝা! রবিবার-সোমবার ভারী বজ্রবৃষ্টির আশঙ্কা

Last Updated:
IMD Bengal Weather Update: হোলির দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
1/6
বুধের পরেই আবহাওয়ার বড় পালাবদল! ফের পশ্চিমী ঝঞ্ঝা! রবিবার-সোমবার ভারী বজ্রবৃষ্টির আশঙ্কা
হোলির দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবার বৃষ্টির পূর্বাভাস। এবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
2/6
একদিকে পশ্চিমী ঝঞ্ঝায়ে উত্তরবঙ্গের বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাসহ উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্র গর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলি জেলাতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/6
আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
5/6
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার উত্তরভাগে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বুধবার থেকে শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে; বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে; তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।
advertisement
6/6
রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে জেলাগুলিতে। রবিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি বাড়বে সোমবার। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Bengal Weather Update: বুধের পরেই আবহাওয়ার বড় পালাবদল! ফের পশ্চিমী ঝঞ্ঝা! রবিবার-সোমবার ভারী বজ্রবৃষ্টির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল