অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা...! 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বিরাট ঘোষণা, কারা পাবেন টাকা? কী ভাবে করবেন আবেদন? জানুন সঠিক নিয়ম!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Govt Lakshmir Bhandar Scheme 2026: লক্ষ্মীর ভাণ্ডারে একধাক্কায় বাড়ানো হল ৫০০টাকা। সেক্ষেত্রে সাধারণ শ্রেণীভুক্ত প্রাপকরা, যাঁরা এতদিন পেতেন ১০০০ টাকা, তাঁরা এবার পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি, উপজাতির শ্রেণীভুক্তরা, যাঁরা এতদিন পেতেন ১২০০ টাকা করে, তাঁরা পাবেন মাসে মাসে ১৭০০ টাকা। কবে থেকে পাওয়া যাবে টাকা? কী ভাবে করবেন নতুন করে আবেদন?
advertisement
1/12

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসে গেল বিরাট আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কার্যত সর্বাধিক জনপ্রিয় এই প্রকল্পে মহিলাদের জন্য দেওয়া হয় বিশেষ ভাতা। আজকের অন্তর্বর্তী বাজেটে একবার ফের বাড়ানো হল লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক!
advertisement
2/12
লক্ষ্মীর ভাণ্ডারে একধাক্কায় বাড়ানো হল ৫০০টাকা। সেক্ষেত্রে সাধারণ শ্রেণীভুক্ত প্রাপকরা, যাঁরা এতদিন পেতেন ১০০০ টাকা, তাঁরা এবার পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি, উপজাতির শ্রেণীভুক্তরা, যাঁরা এতদিন পেতেন ১২০০ টাকা করে, তাঁরা পাবেন মাসে মাসে ১৭০০ টাকা।
advertisement
3/12
লক্ষ্মীর ভাণ্ডারে কারা পাবেন সুবিধা?খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন, "এই মাস থেকেই ৫০০ টাকা পেয়ে যাবেন গ্রাহকরা। লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে বর্তমানে সুবিধা পাচ্ছেন রাজ্যের ২ কোটি ৪১ লক্ষ মহিলা। আরও কুড়ি থেকে ত্রিশ হাজার আবেদন আছে। যা কার্যকর হলে যোগ হবে আরও সুবিধাভোগী মহিলার সংখ্যা।"
advertisement
4/12
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন:এই ঘোষণার প্রেক্ষিতে এখন প্রশ্ন উঠছে, যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করেছেন, তাঁরা কী ভাবে ঘরে বসে বা অফলাইনে করবেন আবেদন? আর কী ভাবেই বা জানবেন তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা অর্থাৎ স্ট্যাটাস। আবেদনটি গৃহীত হয়েছে কি না, ইত্যাদি।
advertisement
5/12
ঘোষণা মাফিক ফেব্রুয়ারি থেকেই ঢুকছে বর্ধিত টাকা। প্রত্যেক সুবিধাভোগীর হাতে মাসে মাসে ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা করে দেওয়া হবে। এর জন্য নতুন করে যাঁরা আবেদন করতে চান তাঁদের কী কী নথি লাগবে? কী কী পদক্ষেপ নিতে হবে জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ।
advertisement
6/12
আবেদনকারীর কী যোগ্যতা থাকা জরুরি?রাজ্যে বাসস্থান – আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। লিঙ্গ – শুধুমাত্র মহিলা আবেদনকারীরা এই স্কিমের জন্য যোগ্য। বয়সসীমা – আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
advertisement
7/12
কারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা?সরকারি চাকরিতে বহাল থাকলে, অর্থাৎ আবেদনকারীর কেন্দ্রীয় বা রাজ্য সরকারের, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারী উদ্যোগ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, পৌর কর্পোরেশন/পৌরসভা, স্থানীয় সংস্থা এবং সরকারী সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরিতে থাকলে চলবে না। সরকারি পেনশনের অধিকারী হলেও পাবেন না এই প্রকল্পের সুবিধা।
advertisement
8/12
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন?প্রথমত, পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার যোজনার অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in/login ভিজিট করুন। ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে আপনাকে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে।
advertisement
9/12
রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নম্বরের সাহায্যে লগ ইন করুন।লগ ইন করার পরে, লক্ষ্মীর ভাণ্ডার যোজনার আবেদনপত্র আপনার সামনে খুলবে। এর পরে, আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে, প্রয়োজনীয় নথি আপলোড করুন।
advertisement
10/12
সমস্ত তথ্য এবং নথি ফর্মে পূরণ এবং আপলোড করার পরে, ‘Submit’ বোতামে ক্লিক করুন।এইভাবে, লক্ষ্মীর ভাণ্ডার যোজনার জন্য আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে অনলাইন মাধ্যমেই।
advertisement
11/12
অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে, আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-প্রথমত, লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যান, https://socialsecurity.wb.gov.in।ওয়েবসাইটের মূল পৃষ্ঠাটি আপনার স্ক্রিনে খুলবে। ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বাটনে ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। সেখানেই থাকবে স্ট্যাটাস।
advertisement
12/12
মনে রাখবেন, আপনি জেনারেল ক্যাটাগরির মহিলা হলে এবার থেকে ১৫০০ টাকা প্রতি মাসে পাবেন এই পরিকল্পের অধীনে। আর যদি জেনারেল ক্যাটাগরির না হয়ে ST, SC ক্যাটাগরির মহিলা হন, তাহলে ১৭00 টাকা পাবেন। অনলাইনে আবেদন করতে না জানলে বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প হলে, সেখানেও প্রয়োজনীয় নথি-সহ আবেদন করতে পারবেন সঠিক পদ্ধতিতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা...! 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বিরাট ঘোষণা, কারা পাবেন টাকা? কী ভাবে করবেন আবেদন? জানুন সঠিক নিয়ম!