TRENDING:

West Bengal Election 2026: আতঙ্ক দূর করতে পথে জওয়ানরা! জলপাইগুড়িতে বিশাল কেন্দ্রীয় বাহিনী, টহল এলাকায়

Last Updated:
West Bengal Election 2026: ভোটের আগে সীমান্ত জেলা জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে শহরে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। জেলা প্রশাসনের কড়া নজরদারিতে শুরু হয়েছে এরিয়া ডমিনেশন।
advertisement
1/5
আতঙ্ক দূর করতে পথে জওয়ানরা! জলপাইগুড়িতে বিশাল কেন্দ্রীয় বাহিনী, টহল এলাকায়
বিধানসভা ভোটের দামামা সরকারি ভাবে না বাজলেও প্রস্তুতির জোরদার ছবিতে ইতিমধ্যেই সরগরম জলপাইগুড়ি। শহরের বিভিন্ন ওয়ার্ডে আধা সেনা ও রাজ্য পুলিশের যৌথ টহলদারিতে যেন স্পষ্ট হয়ে উঠছে আসন্ন নির্বাচনের আবহ।
advertisement
2/5
শনিবার গভীর রাতে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে পৌঁছয় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলা সূত্রে খবর, মোট সাত কোম্পানি বাহিনী আসার কথা থাকলেও প্রথম দফায় একটি কোম্পানি শহরে পৌঁছেছে। রবিবার সকাল হতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় শুরু হয় রুট মার্চ ও টহলদারি।
advertisement
3/5
শহরের ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে বিশেষভাবে নজরদারি চালানো হয়। আধাসেনার জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দেন। স্থানীয়দের একাংশের কথায়, “ভোটের আগে এই ধরনের টহল মানুষকে ভরসা দেয়।”
advertisement
4/5
ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করাই এই আগাম মোতায়েনের মূল উদ্দেশ্য। নির্বাচন ঘিরে যাতে কোনও অশান্তি বা ভীতি না ছড়ায়, সেদিকেই জোর দিচ্ছে প্রশাসন।
advertisement
5/5
ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল। তবে তার আগেই জলপাইগুড়ির রাস্তায় কেন্দ্র বাহিনী উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে শান্তি ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এগোচ্ছে নির্বাচন প্রক্রিয়া।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Election 2026: আতঙ্ক দূর করতে পথে জওয়ানরা! জলপাইগুড়িতে বিশাল কেন্দ্রীয় বাহিনী, টহল এলাকায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল