TRENDING:

West Bengal Budget 2026: মাধ্যমিক পাশ করলেই ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা! কারা পাবেন...রাজ্য অন্তবর্তী বাজেটে বড় ঘোষণা

Last Updated:
অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও ১০০০টাকা করে বাড়ানো হয়েছে বেতন৷ সিভিক ভলান্টিয়ারদের বেতনও আরও ১০০০ টাকা বাড়ানো হয়েছে৷ ১০০০টাকা বাড়ানো হয়েছে প্যারা টিচারদেরও৷
advertisement
1/6
মাধ্যমিক পাশ করলেই ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা! কারা পাবেন...বাজেটে বড় ঘোষণা
কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এই অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাশ ব্যক্তিদের জন্য করা হয়েছে বিশেষ ঘোষণা৷
advertisement
2/6
যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প শুরু করল তৃণমূল সরকার৷
advertisement
3/6
জানানো হয়েছে, ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকেরা এই কর্মসূচির অধীনে আসবেন যাঁরা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু চাকরি পাননি তাঁরা ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের আওতায় ১৫০০ টাকা পাবেন মাসে মাসে
advertisement
4/6
সর্বোপরি যে দিকে তাকিয়ে ছিল বাংলার আপামর মহিলাবৃন্দ৷ তাঁদের জন্যেও সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হল ৫০০ টাকা৷ অর্থাৎ, এবার থেকে সাধারণ শ্রেণির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন ১৫০০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতিরা ১৭০০ টাকা করে৷
advertisement
5/6
আশাকর্মীরা এতদিন পর্যন্ত পেতেন ৫২৫০ টাকা৷ তাঁদের পারিশ্রমিক ১০০০ টাকা বাড়ানোর কথা জানাল সরকার৷ অর্থাৎ, এবার তা বেড়ে হবে ৬২৫০ টাকা৷
advertisement
6/6
অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও ১০০০টাকা করে বাড়ানো হয়েছে বেতন৷ সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিকও আরও ১০০০ টাকা বাড়ানো হয়েছে৷ ১০০০ টাকা বাড়ানো হয়েছে প্যারা টিচারদেরও৷
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Budget 2026: মাধ্যমিক পাশ করলেই ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা! কারা পাবেন...রাজ্য অন্তবর্তী বাজেটে বড় ঘোষণা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল