TRENDING:

West Bengal Budget 2026: গত মাসেই নেমেছিলেন পথে...সেই আশাকর্মীরা কত টাকা পাবেন? পারিশ্রমিক বাড়ানো হল আর কোন কোন কর্মীদের..

Last Updated:
২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তারা ১৫০০ টাকা পাবেন৷
advertisement
1/5
গত মাসেই নেমেছিলেন পথে..সেই আশাকর্মীরা কত টাকা পাবেন? বেতন বাড়ানো হল আর কোন কোন কর্মীদের.
এই গতমাসেই আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়েছিল কলকাতা৷ বাজেটে কি তাঁদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে কোনও পদক্ষেপ করা হবে? নজর ছিল সেদিকেই৷ হতাশ করল না তৃণমূল সরকার৷
advertisement
2/5
বৃহস্পতিবার ছিল রাজ্যের অন্তর্বর্তী বাজেট৷ বিদায়ী সরকারের শেষ বাজেটে কী কী চমক থাকে সেদিকেই নজর ছিল সকলের৷ আভাস ছিল লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়া নিয়ে৷ পাশাপাশি, আশায় বুক বাঁধছিলেন আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার এবং প্যারা টিচারেরা৷ প্রত্যেকের জন্যই বাজেটের জন্য কিছু কিছু করে৷
advertisement
3/5
আশাকর্মীরা এতদিন পর্যন্ত পেতেন ৫২৫০ টাকা বেতন৷ তাঁদের পারিশ্রমিক ১০০০ টাকা বাড়ানোর কথা জানাল সরকার৷ অর্থাৎ, এবার তা বেড়ে হবে ৬২৫০ টাকা৷ ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা (ASHA) কর্মীদের মাসিক সাম্মানিক আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে। একই প্রকৃতির অন্যান্য কর্মীদের ন্যায়, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা লাভ করবেন। এর পাশাপাশি, কোনো আশা কর্মীর কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে।
advertisement
4/5
অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও ১০০০টাকা করে বাড়ানো হয়েছে পারিশ্রমিক৷ সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিকও আরও ১০০০ টাকা বাড়ানো হয়েছে৷ ১০০০ টাকা বাড়ানো হয়েছে প্যারা টিচারদেরও৷ শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। আইসিডিএস (ICDS) কর্মীরা প্রাথমিক শিশু পরিচর্যা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে। এছাড়াও, কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।
advertisement
5/5
২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যাঁরা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তাঁরা ১৫০০ টাকা পাবেন৷ স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে গিগ কর্মীদেরও৷ সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে ৪ শতাংশ৷
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Budget 2026: গত মাসেই নেমেছিলেন পথে...সেই আশাকর্মীরা কত টাকা পাবেন? পারিশ্রমিক বাড়ানো হল আর কোন কোন কর্মীদের..
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল