'ইউ ক্যান নট প্রেসার অন মি...' স্পিকারের ব্যবহারে ক্ষুব্ধ শোভনদেব, ঘরে ছুটে এলেন বিমান! নজিরবিহীন ঘটনা বিধানসভায়!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Assembly News: শেষ দিনেও উত্তেজনা বিধানসভায়! সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ দিন ফের উত্তপ্ত হয়ে ওঠে সভা। বিল নিয়ে আলোচনায়, সময় বরাদ্দ করাকে ঘিরে কার্যত তুমুল নাটকীয় মোড় নেয় বিধানসভার অধিবেশন। অধ্যক্ষের ব্যবহারে প্রবল উষ্মা প্রকাশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপির ওয়াক আউট! যার জেরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি হয় বিধানসভায়।
advertisement
1/9

সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ দিন ফের উত্তপ্ত বিধানসভা। বিল নিয়ে আলোচনায়, সময় বরাদ্দ করাকে ঘিরে কার্যত তুমুল নাটকীয় মোড় নেয় বিধানসভার অধিবেশন। অধ্যক্ষের ব্যবহারে প্রবল উষ্মা প্রকাশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপির ওয়াক আউট! যার জেরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি হয় বিধানসভায়।
advertisement
2/9
এদিন বিধানসভার শুরুতেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে শাসক দল। প্রসঙ্গত, গতকাল বাজেট বক্তৃতায় সংখ্যালঘু ইস্যুতে বিধায়কের মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়।
advertisement
3/9
সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক দলের তরফে অভিযোগ জানানো হয় অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ গোটা বিষয়টি নিয়ে নিন্দা জানান ও সতর্ক করেন। সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে খুশি নয় শাসক দল। তাই পুনরায় শনিবার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন শাসকদলের বিধায়করা।
advertisement
4/9
এদিন বিরোধী শিবিরে উপস্থিত ছিলেন হাতে গোনা বিজেপি বিধায়করা। তাঁরা আসন ছেড়ে উঠে প্রতিবাদ জানাতে শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের সতর্ক করে বলেন, "এটা চিৎকার করার জায়গা নয়। না বুঝে চেঁচাবেন না।" পরবর্তীতে তাঁরা ওয়াক আউট করেন।
advertisement
5/9
অন্যদিকে স্পিকার বিধানসভার পরিষদীয় দলনেতা তথা প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে সময় দেওয়া নিয়ে তাড়াহুড়ো করেছেন বলে অভিযোগ তোলে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, মাত্র মিনিট চারেক কথা বলতে দেওয়ার পরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।
advertisement
6/9
শুধু তাই নয়, শাসকদলের মন্ত্রী ও বিধায়কদের অভিযোগ, বিধানসভার অধ্যক্ষ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাসকে বলেন "আমি আমার সিদ্ধান্ত সময় মতো জানাব। আমি নোটিশ পাঠ করতে দিলাম।"
advertisement
7/9
প্রসঙ্গত বিল নিয়ে আলোচনায়, সময় বরাদ্দ ঘিরেই শুরু হয় সমস্যা। পরিষদীয় মন্ত্রীকে চার মিনিট সময় বরাদ্দ হয়। সময় পেরোতেই মাইক বন্ধ হয়। তাতেই ক্ষুব্ধ হন পরিষদীয় মন্ত্রী। অরূপ বিশ্বাস স্পিকারকে অনুরোধ করেন, সময় দিতে। তখনই স্পিকার বলেন, "You Cannot Pressure on me...।"
advertisement
8/9
অধ্যক্ষ স্পষ্ট বলেন, "আপনার নাম ছিল না আগে। থাকলে সময় দিতাম। চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা বলেন, "আপনি অধ্যক্ষ, আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। কিছু বিরোধী বিধায়ক যথা সময়ে আসেন না। তাঁকে আবার আপনি সময় বরাদ্দ করেন।"
advertisement
9/9
পরে অবশ্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে নিজে ছুটে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যবহারের জন্য দুঃখ প্রকাশও করেন বলেই জানিয়েছে প্রবীণ মন্ত্রী। একইসঙ্গে অবশ্য জানিয়েছেন অধ্যক্ষের এই ব্যবহারে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন আজ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
'ইউ ক্যান নট প্রেসার অন মি...' স্পিকারের ব্যবহারে ক্ষুব্ধ শোভনদেব, ঘরে ছুটে এলেন বিমান! নজিরবিহীন ঘটনা বিধানসভায়!