TRENDING:

WB Assembly Election 2026: রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থীর সামনে হাসিমুখে হাজির তৃণমূল প্রার্থী, ভরা বাজারে এমন দৃশ্য দেখে সবাই থ

Last Updated:
WB Assembly Election 2026: দুর্গাপুরে রামনবমী উপলক্ষে বেনাচিতি বাজারে বিশ্ব হিন্দু পরিষদ একটি মিছিলের আয়োজন করেছিল। সেখানেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীকেও। ভোটের মরশুমে এমন দৃশ্যে সবাই অবাক।
advertisement
1/5
রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থীর সামনে হাজির তৃণমূল প্রার্থী! যা হল, দেখে সবাই থ
নির্বাচন ঘোষণা হতেই রাজনীতির ময়দানে বেড়েছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। কোনও নেতা-নেত্রী প্রতিপক্ষকে ছেড়ে কথা বলতে রাজি নয়। কিন্তু তার মধ্যেই রামনবমী উদযাপনে অন্য ছবি দুর্গাপুরে।
advertisement
2/5
দুর্গাপুরে বেনাচিতি বাজারে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সেখানেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীকে একসঙ্গে দেখা গেল।
advertisement
3/5
মিছিলে একসঙ্গে দেখা গিয়েছে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী লক্ষণ ঘরুই এবং একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তকে। রাজনীতির ময়দানে বিশেষ করে নির্বাচনের সময় এই ছবি বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
4/5
যদিও তৃণমূল প্রার্থীর সাফ বক্তব্য, তিনি আমন্ত্রণ পেয়ে মিছিলে যোগ দিয়েছিলেন। এখানে কোনও রাজনীতির রং নেই। ধর্ম সবার জন্য। তাই রামনবমীর মিছিলে তিনি হাজির হয়েছিলেন।
advertisement
5/5
সমাজ বিশেষজ্ঞরা বলছেন, এমন ছবি তো রাজনীতির ময়দানে প্রয়োজন। রাজনৈতিক মতাদর্শ, চিন্তা ভাবনা আলাদা হতেই পারে। কিন্তু এমন সৌজন্যবোধ থাকলে রাজনীতির ময়দানে হিংসার ছবি সহজে দেখা যাবে না।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থীর সামনে হাসিমুখে হাজির তৃণমূল প্রার্থী, ভরা বাজারে এমন দৃশ্য দেখে সবাই থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল