TRENDING:

Bio Gas Plant: বছরে হাজার হাজার টাকা সাশ্রয়, নেই এলপিজি বুকিং-এর ঝামেলাও! ঘরের গোবর গ্যাস প্লান্ট থেকে মিটছে প্রতিদিনের চাহিদা

Last Updated:
West Bardhaman Bio Gas Plant: দীর্ঘদিন ধরে বায়ো গ্যাসের মাধ্যমে পরিবারের জ্বালানির চাহিদা মেটাচ্ছেন ক্ষেত্রনাথ গড়াই। বাড়িতে পালিত গরুর গোবর থেকেই তৈরি হচ্ছে গোবর গ্যাস। তাই দিয়ে প্রতিদিনের জ্বালানির চাহিদা মিটছে কাঁকসার গোপালপুরের এই পরিবারের।
advertisement
1/5
ছোট্ট উপায়ে বছরে হাজার হাজার টাকা সাশ্রয়, নেই এলপিজি বুকিং-এর ঝামেলাও
পুরনো পদ্ধতি অবলম্বন করে বছরে হাজার হাজার টাকা সাশ্রয় করছেন কাঁকসার গোপালপুর এলাকার বাসিন্দা ক্ষেত্রনাথ গড়াই। এলপিজি কেনার কোনও চিন্তা নেই। সারাবছর বিনা খরচে রান্নার জ্বালানি পেয়ে যায় ক্ষেত্রনাথ গড়াইয়ের পরিবার।
advertisement
2/5
কাঁকসার গোপালপুরের বাসিন্দা ক্ষেত্রনাথবাবুর বাড়িতে রয়েছে একাধিক গরু। দীর্ঘদিন ধরে সেই গোবর নষ্ট হত। তখনই একটি গোবর গ্যাস প্লান্ট তৈরি করার পরিকল্পনা করেন তিনি। আর পরিকল্পনা মতো বাড়ির পাশে ফাঁকা জায়গায় তৈরি হয় এই প্ল্যান্ট।
advertisement
3/5
দীর্ঘদিন ধরেই তার বাড়িতে এই গোবর গ্যাস প্লান্ট রয়েছে। গোবর সংরক্ষণ করার ট্যাংকের নিচে রয়েছে প্লান্ট। আর সেখান থেকে পাইপ সরাসরি চলে গিয়েছে রান্নাঘরে। দীর্ঘদিন ধরেই তাদের বাড়িতে গোবর গ্যাস ব্যবহারের মাধ্যমে রান্না হয়।
advertisement
4/5
জ্বালানোর জন্য কোনও চিন্তা না থাকায় বছরে বহু টাকা সাশ্রয় করতে পারে এই পরিবার। নেই এলপিজি বুকিং এর ঝামেলাও। আবার নিয়মিত গোবরর সরবরাহ থাকায় গ্যাস তৈরি নিয়েও চিন্তা করতে হয় না।
advertisement
5/5
এই পদ্ধতি অবলম্বনের ফলে শুধু যে টাকা সাশ্রয় হচ্ছে তা নয়, একইসঙ্গে বায়োগ্যাস ব্যবহারের ফলে প্রাকৃতিক ক্ষতিও হচ্ছে না আবার গ্যাস খরচ নিয়ে চিন্তা থাকছে না পরিবারের। সঙ্গে ফেলে দেওয়া গোবরও কাজে লাগছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bio Gas Plant: বছরে হাজার হাজার টাকা সাশ্রয়, নেই এলপিজি বুকিং-এর ঝামেলাও! ঘরের গোবর গ্যাস প্লান্ট থেকে মিটছে প্রতিদিনের চাহিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল