TRENDING:

IMD Rain Forecast in South Bengal: ভরা বসন্তে নিম্নচাপের খেলায় ফাল্গুনী আবহাওয়ার ভোলবদল! রাত পোহালেই বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কিছু জেলা! কলকাতাও ভিজবে? জানুন পূর্বাভাস

Last Updated:
IMD Rain Forecast in South Bengal:গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, নিম্নচাপের জেরে দমকা হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
1/6
ভরা বসন্তে নিম্নচাপের খেলায় ফাল্গুনী আবহাওয়ার ভোলবদল! রাত পোহালেই বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কিছু জেলা! কলকাতাও ভিজবে? জানুন পূর্বাভাস
শুক্রবার বাঁকুড়া জেলায় আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নিম্নচাপের প্রভাব। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা যেতে পারে। দুপুরের পর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
দিনের প্রথম ভাগে গরম ও আর্দ্রতার অনুভূতি থাকলেও বিকেলের দিকে আবহাওয়ায় স্বস্তি আসতে পারে। মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে এবং মেঘ ঘনিয়ে এলে বজ্রসহ হালকা বৃষ্টিও হতে পারে। তবে সব জায়গায় সমানভাবে বৃষ্টি নাও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
advertisement
3/6
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শুক্রবার নিম্নচাপের প্রভাবে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। দুপুর বা বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতেও মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাপমাত্রা সাধারণত ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
advertisement
5/6
বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও নিম্নচাপের প্রভাবে আবহাওয়া অস্থির থাকতে পারে। দিনের বিভিন্ন সময় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য মাঝারি বৃষ্টিও হতে পারে।
advertisement
6/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Rain Forecast in South Bengal: ভরা বসন্তে নিম্নচাপের খেলায় ফাল্গুনী আবহাওয়ার ভোলবদল! রাত পোহালেই বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কিছু জেলা! কলকাতাও ভিজবে? জানুন পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল