TRENDING:

Uluberia Bypass: ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার দিন শেষ! উলুবেড়িয়া বাইপাস রোড চালু হতেই বদলে গেল যাতায়াতের চিত্র

Last Updated:
Uluberia Bypass: উলুবেড়িয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর চালু হল ৩.৬৫ কিমি বাইপাস রোড। গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাট পর্যন্ত এই নতুন রাস্তা শহরের যানজট কমাতে বড় ভূমিকা নেবে বলে আশা প্রশাসনের।
advertisement
1/5
সন্ধ্যার যানজট কি অতীত? ব্যস্ত শহরে নতুন বিকল্প রাস্তা, চালু উলুবেড়িয়া বাইপাস
যানজট মুক্ত উলুবেড়িয়া! উলুবেড়িয়া বাসীর দীর্ঘদিনের স্বপ্ন উলবেড়িয়া বাইপাস! অবশেষে বাইপাস রোড ব্যবহার করে যানজট মুক্তি মানুষের।
advertisement
2/5
উলুবেড়িয়া পৌরসভা উলুবেড়িয়া কোট উলুবেড়িয়া সংশোধনাগার থেকে উলুবেড়িয়া হসপিটাল কার্যত প্রশাসনিক যেকোনও প্রয়োজনে রাস্তায় বের হলেই মানুষের দুর্ভোগ। অধিকাংশ সময় যানজট, সন্ধ্যার সময় আরও কঠিন পরিস্থিতি তৈরি হয়।
advertisement
3/5
উলুবেড়িয়ার ব্যস্ত সড়কে যানজট মুক্ত করতে গত কয়েক বছর আগে পরিকল্পনা অনুযায়ী উলুবেড়িয়া বাইপাস রোড তৈরির প্রস্তুতি বা কাজ শুরু হয়। সেই থেকে শুরু হয় উলুবেড়িয়াবাসীর অপেক্ষার দিন গণা।
advertisement
4/5
মন্ত্রী পুলক রায়ের হাত ধরে রাজ্য পূর্ত দফতরের অধীনে উলুবেড়িয়া যানজট সমস্যা সমাধানে বিকল্প রাস্তা হিসাবে উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় ৩.৬৫ কিমি রাস্তা চওড়া প্রায় ৭ মিটার। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে।
advertisement
5/5
২৫ শে ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষ বা যানবাহন যাতায়াতের ছাড়পত্র পাচ্ছে। একদিকে যেমন দীর্ঘ অপেক্ষার অবসান অন্যদিকে এই বাইপাস রোড নির্মাণ হতে উলুবেড়িয়া শহরের যানজটমুক্ত হচ্ছে। বুধবার ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাইপাস রোড উদ্বোধন করেন। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Uluberia Bypass: ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার দিন শেষ! উলুবেড়িয়া বাইপাস রোড চালু হতেই বদলে গেল যাতায়াতের চিত্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল