TRENDING:

'চাকরি' নেই...! 'ভাতা' দিয়ে শিক্ষিত বেকারদের অপমান করছে রাজ্য', 'নো ভোট টু মমতা' কর্মসূচির ডাক শুভেন্দুর

Last Updated:
Suvendu On West Bengal Budget 2026: 'দৈনিক ৫০ টাকা!' শিক্ষিত বেকারদের অপমান করছে রাজ্য, 'নো ভোট টু মমতা', 'চাকরি চাই , বিজেপি তাই' কর্মসূচির ডাক শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে বিরোধী দলনেতার জোরালো কটাক্ষ, "চাকরির বিষয়কে ক্লোজ চ্যাপ্টার করেছে এই রাজ্য। এবার বেকার যুবকদের অসম্মান করছে এই ভাবে দৈনিক মাত্র ৫০ টাকা করে ভাতা নির্ধারণ করে।"
advertisement
1/7
'চাকরি' নেই..'ভাতা' দিয়ে শিক্ষিত বেকারদের অপমান', 'নো ভোট টু মমতা' কর্মসূচির ডাক শুভেন্দুর
রাজ্য বাজেটকে তুমুল কটাক্ষ শুভেন্দুর। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেটের সমালোচনায় সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
2/7
রাজ্য বাজেটে বেকার ভাতা হিসেবে যুবসাথী প্রকল্পর ঘোষণা করেছে রাজ্য সরকার। যেখানে বেকারদের মাসিক ১৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই ভাতার তীব্র সমালোচনা করে শুভেন্দু মন্তব্য করেন, এই হিসেবে প্রতিদিন ৫০ টাকা হিসেবে পেতে চলেছেন বেকার যুবকরা। আর এভাবে কার্যত শিক্ষিত বেকারদের অপমান করেছে রাজ্য সরকার।
advertisement
3/7
শুভেন্দু অধিকারীর অভিযোগ, "এর আগে রাজনৈতিক জনসভায় ধর্ষনের 'দাম' নির্ধারণ করে অসম্মান করা হয়েছে। এবার রাজ্যের বেকার যুবসমাজকেও অপমান করছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে বিরোধী দলনেতার জোরালো কটাক্ষ, "চাকরির বিষয়কে ক্লোজ চ্যাপ্টার করেছে এই রাজ্য। এবার বেকার যুবকদের অসম্মান করছে এই ভাবে দৈনিক মাত্র ৫০ টাকা করে ভাতা নির্ধারণ করে।"
advertisement
4/7
আগামী দিনে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের নেতৃত্বে বিজেপির 'চাকরি চাই বিজেপি তাই' ও 'নো ভোট টু মমতা' কর্মসূচি পালনেরও ডাক দেন শুভেন্দু। শুভেন্দু আরও বলেন, "আজ বিধানসভায় প্রশ্ন করেছিলাম ১৭ লক্ষ আবেদন যাঁরা করেছিলেন ২০১৩ সালে তাঁদের কী অবস্থা এখন? ২০১৪-১৬ এর পর কেন বন্ধ হল যুবশ্রীর আবেদন? উত্তর দিতে পারেননি।"
advertisement
5/7
শুভেন্দুর অভিযোগ, "২০১৩ সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে যুবশ্রী প্রকল্পে কনভার্ট করে মিথ্যাচার করেছে রাজ্য সরকার। এই কর্মসূচিতে কোনও অর্থ বরাদ্দ করেনি রাজ্য সরকার। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা কার্যকর করার ক্ষমতা নেই রাজ্য সরকারের। মিথ্যাচার করে নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব দারিদ্র পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া শিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করেছে এই রাজ্য সরকার। যেটা ক্ষমার অযোগ্য।"
advertisement
6/7
একইসঙ্গে শুভেন্দুর দাবি, "বাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী এই মিথ্যাচারের ইতি ঘটাবেন। সেই সরকার আসবে যে সরকার ভারত সরকারের মত যোগ্যতা, এসসি-এসটি, সব দিক দেখেই চাকরির ব্যবস্থা করবে।"
advertisement
7/7
দুর্নীতি প্রসঙ্গ তুলে শাসকদলকে তীব্র আক্রমণকে শুভেন্দুর তোপ, "চাকরি চুরি এই রাজ্যে স্বীকৃত রূপ নিয়েছে। টাকা দিয়ে ক্ষমতার বলে চাকরি ভয়ঙ্কর আকার ধারন করেছে যার জল গড়িয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। যে কারণে শিক্ষা মন্ত্রী ও অন্যান্য আধিকারিকরা জেলে থাকার পর মুখ্যমন্ত্রী চাকরির ঝুঁকি নিতে নারাজ। তাই তিনি ভাতাতে চলে গিয়েছেন।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
'চাকরি' নেই...! 'ভাতা' দিয়ে শিক্ষিত বেকারদের অপমান করছে রাজ্য', 'নো ভোট টু মমতা' কর্মসূচির ডাক শুভেন্দুর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল