TRENDING:

South 24 Parganas News: পাথরপ্রতিমায় ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রত্যন্ত দ্বীপাঞ্চলে পৌঁছতে ব্যর্থ দমকল, আগুন পাহারায় পুলিশ, দেখুন ঘটনাস্থলের ছবি

Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার শ্রীধরনগর ও মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শ্রীধরনগরের আগুন নেভানোর জন্য পৌঁছতে পারেনি গোবর্ধনপুর কোস্টাল থানার দমকল কর্মীরা। এলাকা ঘিরে দিয়েছে পুলিশ।
advertisement
1/5
পাথরপ্রতিমায় ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রত্যন্ত দ্বীপাঞ্চলে পৌঁছতে ব্যর্থ দমকল, ঘটনাস্থলের ছবি
দক্ষিণ ২৪ পরগনার শ্রীধরনগর ও মহেশতলায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধরনগরের আগুন নেভাতে দমকল কর্মীরা পৌঁছাতে পারেনি। অপরদিকে মহেশতলায় আগুন নেভাতে পৌঁছেছিল দমকলের দুটি ইঞ্জিন। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত এল প্লট, শ্রীধরনগরে এক ব্যবসায়ী খড় কিনে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য জড়ো করে রেখেছিল। কয়েক লক্ষ টাকার খড় সেখানে মজুত ছিল বলে জানা গিয়েছে। সেই খড়েই আগুন লাগে।
advertisement
3/5
এই আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই জায়গাটি দ্বীপাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় দমকল পৌঁছাতে পারেনি। ঘটনার খবর পেয়েই পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
advertisement
4/5
স্থানীয়রা জল দেওয়ার চেষ্টা করলেও তাতে আগুন নেভানো যায়নি। বহু দূর থেকে এই আগুন দেখা গিয়েছে। এই ঘটনায় কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
advertisement
5/5
অপরদিকে মহেশতলার আকড়া পুরাতন বাজার এলাকার দোকানে আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে দোকানটি। এরপর ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন ও মহেশতলা থানার পুলিশ‌। সেই আগুনও বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: পাথরপ্রতিমায় ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রত্যন্ত দ্বীপাঞ্চলে পৌঁছতে ব্যর্থ দমকল, আগুন পাহারায় পুলিশ, দেখুন ঘটনাস্থলের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল