TRENDING:

WB Assembly Elections 2026 :শিলিগুড়িতে তৃণমূলের মাস্টারস্ট্রোক, মেয়র গৌতম দেবকে প্রার্থী করে জমল নির্বাচনী লড়াই

Last Updated:
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন গৌতম দেব! তিনি জানান, দলের নেতৃত্ব তাঁর উপর যে আস্থা রেখেছে, তা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করছেন
advertisement
1/4
শিলিগুড়িতে তৃণমূলের মাস্টারস্ট্রোক, মেয়র গৌতম দেবকে প্রার্থী করে জমল নির্বাচনী লড়াই
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। আর সেই তালিকায় শিলিগুড়ির জন্য বেছে নেওয়া হয়েছে বর্তমান মেয়র গৌতম দেব-কে, যা রাজনৈতিক মহলে এক বড় চমক হিসেবেই ধরা হচ্ছে।
advertisement
2/4
এই ঘোষণার পর থেকেই শিলিগুড়িতে তৃণমূল শিবিরে উৎসবের আবহ। বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়েছে, কোথাও সবুজ আবীর, কোথাও আবার মিষ্টিমুখ করে আনন্দ ভাগ করে নেওয়ার ছবি ধরা পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রার্থী ঘোষণা হওয়ায় কর্মীদের মধ্যে নতুন করে উদ্যম ফিরেছে।
advertisement
3/4
প্রার্থীপদ ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় গৌতম দেব জানান, দলের নেতৃত্ব তাঁর উপর যে আস্থা রেখেছে, তা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করছেন। তিনি বলেন, শিলিগুড়ির উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য এবং আগামী নির্বাচনে সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন বলেই তিনি আশাবাদী।
advertisement
4/4
ঘোষণার পর থেকেই মাঠে নেমে পড়েছেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ শুরু হয়েছে জোরকদমে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি আসনে এবার ত্রিমুখী লড়াই জমে উঠতে পারে এবং এই প্রেক্ষাপটে গৌতম দেব-কে প্রার্থী করা তৃণমূলের একটি কৌশলগত পদক্ষেপ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
WB Assembly Elections 2026 :শিলিগুড়িতে তৃণমূলের মাস্টারস্ট্রোক, মেয়র গৌতম দেবকে প্রার্থী করে জমল নির্বাচনী লড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল