Siliguri Traffic Update: ৩, ৪ মার্চ...! শিলিগুড়িতে ভয়ঙ্কর কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, নির্দেশিকা জেনে রাস্তায় বেরনোর নির্দেশ পুলিশের
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
Siliguri Traffic Update: শিলিগুড়িতে ট্র্যাফিক জট কাটাতে বড় সিদ্ধান্ত পুলিশের। ৩ এবং ৪ মার্চ শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচলে কড়াকড়ি করা হচ্ছে। কোন কোন যানবাহন কোথায় ঢুকতে পারবে না, জানুন বাড়ি থেকে বেরনোর আগেই।
advertisement
1/5

দোলযাত্রা ও হোলি উৎসবকে কেন্দ্র করে শহরে যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ৩ মার্চ ও ৪ মার্চ ২০২৬—এই দু’দিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। জননিরাপত্তা ও যানজট এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ৩ ও ৪ মার্চ উভয় দিনই সকাল ০৮:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত নির্দিষ্ট পয়েন্টে ভারী ও মাঝারি গাড়ি আটকে রাখা হবে। যেসব মোড়ে এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে সেগুলি হল—পরিবহন নগর মোড়, ফুলবাড়ি বাইপাস মোড়, ভক্তিনগর চেকপোস্ট, আইওসি/নেতাজি মোড় এবং সুকনা টিসিপি মোড়। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় কোনও ভারী বা মাঝারি পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না।
advertisement
3/5
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবহন নগর মোড় থেকে দার্জিলিং মোড় হয়ে ভক্তিনগর চেকপোস্ট ও নৌকাঘাট পর্যন্ত সমস্ত রাস্তা, ফুলবাড়ি বাইপাস রোড থেকে নৌকাঘাটের দিক, ভক্তিনগর চেকপোস্ট থেকে এয়ারভিউ মোড়, সেভক রোড, বিধান রোড ও হিলকার্ট রোড, এছাড়াও শহীদ নগর মোড় হয়ে পরিবহন নগর পর্যন্ত বিস্তৃত অংশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পাশাপাশি আইওসি/নেতাজি মোড় থেকে শিলিগুড়ি টাউন এবং সুকনা টিসিপি মোড় থেকে দার্জিলিং মোড় পর্যন্ত এনএইচ–৫৫ স্ট্রেচেও একই নিয়ম কার্যকর হবে।
advertisement
4/5
তবে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। দুধ ও দ্রুত নষ্ট হয় এমন পণ্যবাহী গাড়ি, এলপিজি সিলিন্ডার বা জ্বালানি বহনকারী যান এবং সেনাবাহিনীর গাড়িগুলি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। অর্থাৎ জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
5/5
উল্লেখ্য, শহরে ভিড়ের পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই সময়সীমা পরিবর্তনও করা হতে পারে বলে স্পষ্ট জানানো হয়েছে। ফলে উৎসবের দিনে শহরে বেরোনোর আগে ট্রাফিক নির্দেশিকা জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। আনন্দের রঙে রঙিন হোক দোল–হোলি, কিন্তু নিরাপত্তা ও শৃঙ্খলায় কোনও আপস নয়—এই বার্তাই স্পষ্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri Traffic Update: ৩, ৪ মার্চ...! শিলিগুড়িতে ভয়ঙ্কর কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, নির্দেশিকা জেনে রাস্তায় বেরনোর নির্দেশ পুলিশের