TRENDING:

North Sikkim Snowfall: বরফে মোড়া ইয়ুমথাং ভ্যালি হার মানাবে সুইজারল্যান্ডকেও, জিরো পয়েন্ট রূপকথার স্বর্গরাজ্য! মন কাড়া সেই সৌন্দর্য দেখুন ছবিতে

Last Updated:
North Sikkim Snowfall: তুষারপাতের পর অপরূপ সৌন্দর্য্যের ডানা মেলে ধরেছে জিরো পয়েন্ট, ইয়ুমথাং। এখানকার তাপমাত্রা, তুষারপাত, বরফ দেখার টানে ছুটে আসেন পর্যটকরা। এদিন প্রকৃতি যেন সেই স্বাদ পূরণ করে দিয়েছে।
advertisement
1/5
বরফে মোড়া ইয়ুমথাং ভ্যালি যেন সুইজারল্যান্ড, জিরো পয়েন্ট স্বর্গরাজ্য! ছবিতে দেখুন সেই দৃশ্য
শীত বিদায় নেওয়ার পথে। বাড়ছে তাপমাত্রা। তারমধ্যেই স্বর্গীয় দৃশ্য সিকিমের জিরো পয়েন্ট, ইমুয়থাং ভ্যালিতে। যে সৌন্দর্য্যের লোভে ভারতীয়রা বিদেশে ছোটেন, কার্যত সেই দৃশ্য এবার ঘরের কাছেই। প্রকৃতি যেন নিজের অপরূপ শোভা বিলিয়ে দিচ্ছে। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
2/5
নতুন করে তুষারপাত না হলেও গতদিনের প্রবল তুষারপাতের পর অপরূপ সৌন্দর্য্যের ডানা মেলে ধরেছে জিরো পয়েন্ট, ইয়ুমথাং। নর্থ সিকিমের ইয়ুমথাং ভ্যালির এই সৌন্দর্য যেন বিদেশকেও হার মানাবে। হিমালয়ের এই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা।
advertisement
3/5
এদিন সকাল থেকে মাইনাস তাপমাত্রাকে সঙ্গী করেই এমন মনোরম দৃশ্য দেখতে বেড়িয়ে পড়েছেন পর্যটকরা। উপভোগ্য, নয়ানাভিরাম সাদা বরফে ঢাকা জিরো পয়েন্ট, ইয়ুমথাং যেন পর্যটকদের কাছে স্বর্গ হয়ে উঠেছে তুষারপাতের পর।
advertisement
4/5
উত্তর সিকিমের এই দৃশ্য দেখে প্রথমবার সেখানে যাওয়া পর্যটকরা যেন ভাষা হারিয়ে ফেলেছেন। যাঁরা বেশ কয়েকবার তুষারপাতের পর এমন প্রকৃতি সামনে থেকে দেখেছেন, তাঁরাও এই দৃশ্য দেখার লোভ সামলাতে পারেননি।
advertisement
5/5
সবমিলিয়ে শীতের শেষলগ্নে এসে তুষারপাতের পর উত্তর সিকিমের ছবিটা এক লহমায় বদলে গিয়েছে। এমনিতেই জিরো পয়েন্ট, ইয়ুমথাং ভ্যালি পর্যটকদের পছন্দের গন্তব্য। এখানকার তাপমাত্রা, তুষারপাত, বরফ দেখার টানে ছুটে আসেন পর্যটকরা। এদিন প্রকৃতি যেন সেই স্বাদ পূরণ করে দিয়েছে। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Sikkim Snowfall: বরফে মোড়া ইয়ুমথাং ভ্যালি হার মানাবে সুইজারল্যান্ডকেও, জিরো পয়েন্ট রূপকথার স্বর্গরাজ্য! মন কাড়া সেই সৌন্দর্য দেখুন ছবিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল