TRENDING:

North Bengal Weather Today: দোলের আগেই বড় বদল আবহাওয়ায়, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজতে পারে, দেখুন IMD'র লেটেস্ট আপডেট

Last Updated:
North Bengal Weather Today: আবহাওয়ার বড় পরিবর্তন উত্তরবঙ্গের জেলায় জেলায়। পার্বত্য এলাকায় মেঘলা আকাশ। হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবার সমতলের জেলাগুলিতে কমেছে ঠান্ডার দাপট। আকাশ পরিষ্কার।
advertisement
1/5
বড় বদল আবহাওয়ায়, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজতে পারে, দেখুন লেটেস্ট আপডেট
দোলযাত্রার আগে অনেকটা বদলে গেল আবহাওয়া। দাপট কমছে ঠান্ডার। তবে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সকাল-সন্ধ্যেয় ঠান্ডার স্পেল চলছে। ভোরের দিকে রয়েছে কুয়াশা। আবার পাহাড় এবং সমতলের একাংশে হালকা মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলায়। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
2/5
শিলিগুড়িতে এদিন দেখা গিয়েছে মেঘলা আকাশ। রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে রয়েছে ঠান্ডা হাওয়ার দাপট। তাপমাত্রা ১৫ ডিগ্রি। দার্জিলিংয়েও মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়েও। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
কালিম্পংয়েও দার্জিলিংয়ের মতো প্রায় একই আবহাওয়া। এখানেও মেঘলা আকাশের পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কুয়াশায় ঢাকা পাহাড়। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতেও মেঘাচ্ছন্ন আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
তবে ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে মেঘলা আকাশ। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরেও পরিষ্কার আকাশ। হালকা রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
ইসলামপুরেও এদিন আকাশ পরিষ্কার রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গঙ্গারামপুরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশের দেখা পাওয়া গিয়েছে বালুরঘাটেও। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Today: দোলের আগেই বড় বদল আবহাওয়ায়, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজতে পারে, দেখুন IMD'র লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল