TRENDING:

Rain Alert In Spring: বঙ্গোপসাগরে ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ, বাংলার জেলায়-জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির অ্যালার্ট

Last Updated:
Rain Alert In Spring : শীত বিদায় নিতে না নিতেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জায়গায়, এক নজরে আপডেট!
advertisement
1/7
বঙ্গোপসাগরে ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ,জেলায়-জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির অ্যালার্ট
বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ আর এরই জেরে আজ ও কাল অর্থাৎ ৪৮ ঘণ্টা বঙ্গে দুর্যোগের সম্ভাবনা৷ ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
2/7
পুরুলিয়া: শীতের প্রভাব কমতে শুরু করছে দক্ষিণ জেলাগুলিতে। ‌সকাল হতেই রোদের তেজ বাড়ছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। ‌সোমবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ‌
advertisement
3/7
দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার বদল ঘটতে দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ সহ বেশ কিছু জায়গায়। ঝিরঝিরি বৃষ্টি দেখা মিলেছে পুরুলিয়াতেও। ‌
advertisement
4/7
দক্ষিণের অন্যান্য জেলাগুলির পাশাপাশি জেলা পুরুলিয়াতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে বিগত দিনের তুলনায়। জেলা পুরুলিয়াতে আবহাওয়ার বদল ঘটতে দেখা যাচ্ছে। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই জেলায়।
advertisement
5/7
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে, সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।‌
advertisement
6/7
অপরদিকে উত্তরে জেলাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।‌ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
advertisement
7/7
হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে।‌ আগামী সপ্তাহে আরও কিছুটা পারদ চড়তে পারে। পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rain Alert In Spring: বঙ্গোপসাগরে ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ, বাংলার জেলায়-জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির অ্যালার্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল