Kalbaishakhi Rain Impact: এক কালবৈশাখীতেই ভোলবদল! স্বস্তির বৃষ্টির সঙ্গে ডুয়ার্সে চা শিল্পে সুদিনের ইঙ্গিত, কীভাবে উপকৃত হবেন মালিক-শ্রমিকরা
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Jalpaiguri Kalbaishakhi Rain Impact: গরম আর দীর্ঘ খরার কারণে যখন ডুয়ার্সের চা শিল্প সংকটের মুখে ছিল, ঠিক তখনই কালবৈশাখীর বৃষ্টিতে মিটল জলের অভাব। চা পাতা উত্তোলনে নতুন গতি আসার পাশাপাশি ফলন বৃদ্ধির আশায় বুক বাঁধছেন বাগান কর্তৃপক্ষ।
advertisement
1/5

বৈশাখের আগেই বৃষ্টির স্পর্শ! চা বাগানে ফিরল স্বস্তির হাওয়া। দীর্ঘ খরার পর অবশেষে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরল ডুয়ার্সের চা বাগান এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বানারহাট ও চালসা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে নামল প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে শ্রমিকরাও।
advertisement
2/5
গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির দেখা না মেলায় চা বাগানগুলিতে ফার্স্ট ফ্লাশ চা পাতার উৎপাদন ব্যাহত হচ্ছিল। অনেক বাগানেই কৃত্রিমভাবে জল দিয়ে গাছ বাঁচিয়ে রাখতে হচ্ছিল। ফলে উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন।
advertisement
3/5
বৃহস্পতিবারের এই বৃষ্টিতে মাটি ভিজে চা গাছের বৃদ্ধিতে সহায়তা করবে বলেই আশাবাদী চা মহল। এদিন সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ জমে পরিবেশ ভারী হয়ে ওঠে। ডুয়ার্সের চা বাগান এলাকার শ্রমজীবী মানুষদের মধ্যেও ঘরে ফেরার তাগিদ ছিল চোখে পড়ার মতো। অনেকেই কাজ সেরে দ্রুত বাড়ি ফিরছিলেন।
advertisement
4/5
স্থানীয়রা বাড়ি ফিরতেই আচমকা ঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি। হঠাৎ এই আবহাওয়া বদলের জেরে গ্রামীণ হাট ও সান্ধ্য কেনাকাটায় সাময়িক ছন্দপতন ঘটে। যদিও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ঝড়ের দাপটে কয়েকটি গাছ উপড়ে পড়ায় কিছু এলাকায় সাময়িকভাবে রাস্তাঘাটে চলাচলে সমস্যা তৈরি হয়।
advertisement
5/5
স্থানীয়দের আশা, এই বৃষ্টির ফলে চা বাগানের মাটিতে আর্দ্রতা ফিরবে এবং তার ইতিবাচক প্রভাব পড়বে আগামী দিনের চা উৎপাদনে। দীর্ঘ অপেক্ষার পর প্রকৃতির এই দানকে তাই স্বস্তির বার্তা হিসেবেই দেখছে ডুয়ার্সের চা মহল। চা বাগানের ম্যানেজার অচিন্ত্য সরকার তার মুখ থেকে শোনা যায়, বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন চা বাগানগুলিতে জলের সমস্যা দেখা দিয়েছিল। কৃত্রিম জলে চা বাগানগুলিতে সেচ ব্যবস্থা হচ্ছিল বৃষ্টি হওয়াতেই একটু স্বস্তি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kalbaishakhi Rain Impact: এক কালবৈশাখীতেই ভোলবদল! স্বস্তির বৃষ্টির সঙ্গে ডুয়ার্সে চা শিল্পে সুদিনের ইঙ্গিত, কীভাবে উপকৃত হবেন মালিক-শ্রমিকরা