TRENDING:

Traditional Food: কালো জিরের কামাল, বেড়ো গ্রামের এই নাস্তার প্রেমে মজেছে আট থেকে আশি! প্রতিদিন বিকেলে 'ভাবরা ভাজা' খেতে লম্বা লাইন

Last Updated:
Purulia Traditional Food: বেড়ো গ্রামে বিকেলের নাস্তা মানেই স্থানীয়দের কাছে এক বিশেষ আকর্ষণ, কালো জিরার ভাবরা ভাজা। গ্রামের এই বিখ্যাত ভাবরা ভাজা একমাত্র একটি দোকানেই প্রায় কুড়ি বছর ধরে নিয়মিত তৈরি হয়ে আসছে। বিকেল টাটকা তৈরি হয় ভাবরা ভাজা।
advertisement
1/6
কালো জিরের কামাল, বেড়ো গ্রামের এই নাস্তার প্রেমে মজেছে আট থেকে আশি
পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বেড়ো গ্রামে বিকেলের নাস্তা মানেই স্থানীয়দের কাছে এক বিশেষ আকর্ষণ, কালো জিরার ভাবরা ভাজা। স্বাদে ভিন্নতা ও ঘরোয়া প্রস্তুত প্রণালীর জন্য এই ভাবরা ভাজা দীর্ঘদিন ধরেই এলাকায় জনপ্রিয়তা ধরে রেখেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
গ্রামের এই বিখ্যাত ভাবরা ভাজা একমাত্র একটি দোকানেই প্রায় কুড়ি বছর ধরে নিয়মিত তৈরি হয়ে আসছে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বহু মানুষ বিকেলের সময় এই বিশেষ খাবারের স্বাদ নিতে এখানে ভিড় জমান।
advertisement
3/6
দোকান ব্যবসায়ী রমেশ মোদক জানান, “প্রায় কুড়ি বছর আগে থেকেই আমার দোকানে এই ভাবরা ভাজা তৈরি হচ্ছে। বেসন ও কালো জিরার মিশ্রণে তৈরি এই ভাবরার স্বাদ অন্যরকম, তাই এলাকায় এর চাহিদাও বেশ ভাল।”
advertisement
4/6
প্রতিদিন বিকেলের সময় দোকানে টাটকা করে তৈরি হয় এই ভাবরা ভাজা। সহজ উপকরণে তৈরি হলেও স্বাদের বৈচিত্র্যই এই খাবারটিকে বিশেষ পরিচিতি দিয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের এক ছোট্ট নিদর্শন হিসেবে আজও বেড়ো গ্রামের এই ভাবরা ভাজা সমান জনপ্রিয়। প্রতিদিন তাজা উপকরণে তৈরি হওয়ায় এর গুণগত মানও বজায় থাকে, যা ক্রেতাদের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
advertisement
5/6
এলাকাবাসীদের মধ্যে সুশান্ত চক্রবর্তী, রাজা মুখার্জি জানান, "গ্রামের এই বিখ্যাত ভাবরা ভাজা আজকের নয়, দীর্ঘ প্রায় কুড়ি বছর আগেকার পুরনো একটি জনপ্রিয় নাস্তা। যা আজও সমান ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রেখেছে।"
advertisement
6/6
সহজ উপকরণে তৈরি হলেও স্বাদ ও ঐতিহ্যের মেলবন্ধনে বেড়ো গ্রামের ভাবরা ভাজা আজও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য নিদর্শন হিসেবে নিজস্ব অবস্থান অটুট রেখেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Traditional Food: কালো জিরের কামাল, বেড়ো গ্রামের এই নাস্তার প্রেমে মজেছে আট থেকে আশি! প্রতিদিন বিকেলে 'ভাবরা ভাজা' খেতে লম্বা লাইন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল