TRENDING:

Digha sea beach: দিঘার সৈকতে ভেসে এল পাঁচ ফুট লম্বা সামুদ্রিক প্রাণীর দেহ! পাঠানো হল ময়নাতদন্তের জন্য

Last Updated:
Digha sea beach viral news: পর্যটন নগরী দিঘার সৈকতে ফের এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। সেই প্রাণী দেখতে এলাকায় জড়ো হন প্রচুর মানুষ। বুধবার সকালে ওল্ড দিঘার সমুদ্র বিচে একটি মৃত ডলফিনকে ভেসে আসতে দেখেন স্থানীয় নুলিয়া ও পর্যটকরা।
advertisement
1/5
দিঘার সৈকতে ভেসে এল পাঁচ ফুট লম্বা সামুদ্রিক প্রাণীর দেহ! পাঠানো হল ময়নাতদন্তের জন্য
পঙ্কজ দাশ রথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: পর্যটন নগরী দিঘার সৈকতে ফের এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। সেই প্রাণী দেখতে এলাকায় জড়ো হন প্রচুর মানুষ।
advertisement
2/5
বুধবার সকালে ওল্ড দিঘার সমুদ্র বিচে একটি মৃত ডলফিনকে ভেসে আসতে দেখেন স্থানীয় নুলিয়া ও পর্যটকরা। মৃতদেহটি পড়ে থাকতে দেখে ভিড় জমে যায় পর্যটকদের। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা।
advertisement
3/5
উদ্ধার হওয়া ডলফিনটি লম্বায় প্রায় ৫ ফুট এবং এর ওজন প্রায় ৫০ কেজি বন দফতরের কর্মীরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
4/5
ডলফিনটির শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কি না বা বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
5/5
গভীর সমুদ্রে ট্রলারের ধাক্কায় নাকি দূষণের কারণে এই মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে।​ সৈকতে এভাবে মৃত ডলফিন ভেসে আসায় পরিবেশপ্রেমীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha sea beach: দিঘার সৈকতে ভেসে এল পাঁচ ফুট লম্বা সামুদ্রিক প্রাণীর দেহ! পাঠানো হল ময়নাতদন্তের জন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল