TRENDING:

Indian Railway: কাটোয়া স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পর জারি একগুচ্ছ নিরাপত্তা নির্দেশ, সতর্ক রেল

Last Updated:
চালকদের ট্রেন চলাচলের সময় সতর্ক নজর রাখতে বলা হয়েছে। বাণিজ্যিক কর্মীদের লাগেজ বুকিংয়ের আগে প্যাকিং পরীক্ষা ও লক নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
1/5
কাটোয়া স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পর জারি একগুচ্ছ নিরাপত্তা নির্দেশ, সতর্ক রেল
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর কড়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় সতর্কতামূলক পোস্টার টাঙানো হয়েছে। সব বিভাগীয় কর্মীদের জন্য জারি হয়েছে স্পষ্ট নির্দেশিকা। কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য জানান, এত বড় আগুন তিনি আগে দেখেননি এবং ঘটনার পর থেকেই সেফটি বিভাগ সক্রিয় হয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
গত ১৫ ফেব্রুয়ারি ভোরে কাটোয়া-আজিমগঞ্জ শাখার একটি লোকাল ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। হঠাৎই একটি বগিতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। যাত্রীরা আতঙ্কে প্ল্যাটফর্মে নেমে পড়েন। রেল পুলিশ ও রেলকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
ঘটনার পর পানুহাট, বিভিন্ন রেলগেট, কারশেড ও স্টেশনের একাধিক জায়গায় পোস্টার টাঙানো হয়েছে। বৈদ্যুতিক বিভাগের কর্মীদের সার্কিট ও ফিউজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। আরপিএফ ও টিকিট পরীক্ষকদের দাহ্য পদার্থ বা চুলা আছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। রেল চত্বর ও কামরায় ধূমপান নিষিদ্ধ করার ওপর জোর দেওয়া হয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
চালকদের ট্রেন চলাচলের সময় সতর্ক নজর রাখতে বলা হয়েছে। বাণিজ্যিক কর্মীদের লাগেজ বুকিংয়ের আগে প্যাকিং পরীক্ষা ও লক নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। যান্ত্রিক কর্মীদের প্যান্ট্রি কারের গ্যাস সংযোগ নিয়মিত পরীক্ষা করার কথাও জানানো হয়েছে। কাটোয়া স্টেশনের অধীনে থাকা ছয়টি রেলগেটেও সুরক্ষা সংক্রান্ত পোস্টার টাঙানো হয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
এদিকে তদন্ত এখনও চলছে। অগ্নিদগ্ধ বগির দরজা আগে থেকে খোলা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন চালক ও গার্ডদের কামরার দরজা বন্ধ করে তার ছবি পাঠানোর নির্দেশ দিয়েছে। স্টেশনে বিনা টিকিটে ঘোরাঘুরি ও ফাঁকা কামরায় থাকা নিয়েও কড়াকড়ি শুরু হয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Indian Railway: কাটোয়া স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পর জারি একগুচ্ছ নিরাপত্তা নির্দেশ, সতর্ক রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল