TRENDING:

Maha Shivratri 2026: শিবরাত্রিতে লাটাগুড়ির মহাকাল মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবেন! সাবধান না হলেই বিপদ, ভক্তদের জন্য সতর্কবার্তা বন দফতরের

Last Updated:
Maha Shivratri 2026: শিবরাত্রিতে লাটাগুড়ির মহাকাল মন্দিরে পুজো দিতে যাবেন ভেবেছেন! তাহলে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কি জানাচ্ছে বনদফতর জানুন...
advertisement
1/5
লাটাগুড়ির মহাকাল মন্দির গজরাজের দখলে! শিবরাত্রির আগে ভক্তদের জন্য সতর্কবার্তা বন দফতরের
রবিবার মহাশিবরাত্রি। শিবরাত্রিতে জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি মহাকাল মন্দিরে পুজো দিতে যাবেন ভেবেছেন, তাহলে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কী জানাচ্ছে বনদফতর জানুন। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
পুণ্যার্থীদের জন্য বিশেষ সতর্কতা নিয়েছে বনদফতর। শিবরাত্রি উপলক্ষে লাটাগুড়ি সংলগ্ন মহাকাল ধামে জল ঢালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বহু পুণ্যার্থী। তবে এবছর পুজোর আনন্দের মাঝেই বাড়তি সতর্ক বার্তা দিল বন দফতর।
advertisement
3/5
কারণ, শুক্রবার রাত থেকেই লাটাগুড়ি ও সংলগ্ন বনাঞ্চলে হাতির দাপট বেড়েছে। লাটাগুড়ি সংলগ্ন মহাকাল ধামের আশপাশে হাতিদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছে বন দফতর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
4/5
থাকছে লাটাগুড়ি রেঞ্জের বিশেষ টহলদারি স্কোয়াড। পাশাপাশি বনকর্মীরা পায়ে হেঁটে জঙ্গলের বিভিন্ন অংশে নজরদারি চালাবেন। বন দফতরের তরফে পুণ্যার্থীদের কাছে স্পষ্ট আবেদন জানানো হয়েছে, কোনওভাবেই যেন মহাকাল ধামে ভিড় না করা হয়। যত দ্রুত সম্ভব পুজো দিয়ে এলাকা ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বন আধিকারিকরা। লাটাগুড়ি বন বিভাগের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, শুক্রবার থেকেই পুজোর স্থানের আশপাশে হাতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই পুণ্যার্থীদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
5/5
প্রতি বছর শিবরাত্রিতে লাটাগুড়ির মহাকাল মন্দির পুণ্যার্থীদের ঢল নামে। কিন্তু এবছর বনাঞ্চলের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সকলের কাছেই সচেতন থাকার আবেদন জানাচ্ছে প্রশাসন। ভক্তির সঙ্গে সঙ্গে সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Maha Shivratri 2026: শিবরাত্রিতে লাটাগুড়ির মহাকাল মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবেন! সাবধান না হলেই বিপদ, ভক্তদের জন্য সতর্কবার্তা বন দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল