TRENDING:

Weather Update: সপ্তাহান্তে তাপমাত্রার ভোলবদল! ফের নামবে পারদ, জাঁকিয়ে ঠান্ডা, উইকেন্ডে পাহাড় বেড়ানোর প্ল্যান থাকলে জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
North Bengal Weather Update: আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তাপমাত্রা কমবে উত্তরবঙ্গেও। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় কমবে দুই বঙ্গের তাপমাত্রা।
advertisement
1/5
সপ্তাহান্তে তাপমাত্রার ভোলবদল! ফের নামবে পারদ, জাঁকিয়ে ঠান্ডা
সপ্তাহান্তে তাপমাত্রার ভোলবদল। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তাপমাত্রা কমবে উত্তরবঙ্গেও। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা কমবে দুই বঙ্গের তাপমাত্রা। এই উইকেন্ডে পাহাড় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট।
advertisement
2/5
ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। পাহাড়ে হালকা মেঘলা ওয়েদার। হাড় কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গে। বেড়ানোর জন্য একেবারে মনোরম আবহ। দিনে এবং রাতে তাপমাত্রার সামান্য হেরফের। বিকেলের পর ঠান্ডা হাওয়া বইছে।
advertisement
3/5
শিলিগুড়িতে ভোরের দিকে কুয়াশা। মিঠেকড়া রোদ। ঠান্ডার আমেজ অব্যাহত। তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে পরিষ্কার আকাশ। হিমেল হাওয়া। ঠান্ডার পরশ। তাপমাত্রা ৭ ডিগ্রি। কালিম্পংয়ে মেঘলা আকাশ। রোদের দেখা নেই। বেশ ঠান্ডা। সঙ্গে কুয়াশা। তাপমাত্রা ৯ ডিগ্রি।
advertisement
4/5
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১.০২ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুরদুয়ারের আকাশ পরিষ্কার। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারেও পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: সপ্তাহান্তে তাপমাত্রার ভোলবদল! ফের নামবে পারদ, জাঁকিয়ে ঠান্ডা, উইকেন্ডে পাহাড় বেড়ানোর প্ল্যান থাকলে জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল