TRENDING:

North Bengal Weather: বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং! দক্ষিণবঙ্গের মতোই ঠান্ডায় কাঁপছে উত্তরও, আজ কোথায় কেমন আবহাওয়া জানুন

Last Updated:
North Bengal Weather Today: শিবরাত্রির আগে দক্ষিণবঙ্গে শীতের 'কামব্যাক'। উত্তরবঙ্গেও ঠান্ডার স্পেল চলছে। আজ দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরের কোথায় কেমন আবহাওয়া জানুন।
advertisement
1/5
বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং! আজ উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া জানুন
মাঘ শেষের আগে শীতের 'কামব্যাক'। ফের নিম্নমুখী আবহাওয়ার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ফের জোরালো হবে শীতের কামড়। একইসঙ্গে উত্তরেও খেল দেখাবে ঠান্ডা। এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া দেখে নেওয়া যাক।
advertisement
2/5
উত্তরবঙ্গে ঠান্ডার স্পেল চলছে। ভোরের দিকে কুয়াশার দাপট, পাহাড় জুড়ে মেঘের ভেলা। হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা দার্জিলিংয়ে, অন্যদিকে সমতলে মনোরম আবহ। দিনে তাপমাত্রার সামান্য হেরফের হলেও বিকেলের পর থেকে গ্রাফ নিম্নমুখী।
advertisement
3/5
শিলিগুড়ির আকাশ আজ পরিষ্কার। ঠান্ডার মুড অব্যাহত। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আবার আংশিক মেঘলা। হালকা রোদের সঙ্গী ঠান্ডা। খোশমেজাজে পর্যটকেরা। তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের আকাশও মেঘলা। হালকা রোদে জমজমাট ঠান্ডার মুড। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
জলপাইগুড়ির আকাশ আজ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে আজ আকাশ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে রোদ ঝলমলে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারেও একই ছবি। পরিষ্কার আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
উত্তর দিনাজপুরে আজ পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরের আকাশেও সূর্যের আলো ঝলমল করছে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather: বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং! দক্ষিণবঙ্গের মতোই ঠান্ডায় কাঁপছে উত্তরও, আজ কোথায় কেমন আবহাওয়া জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল