TRENDING:

Rain Alert: বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে উত্তরবঙ্গের এই সব জেলা, কবে থেকে আবহাওয়ার বদল? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
North Bengal Rain Alert: বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে হালকা থাকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
advertisement
1/5
বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে উত্তরবঙ্গের এই সব জেলা, কবে থেকে আবহাওয়ার বদল?
বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে হালকা থাকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও।
advertisement
2/5
দক্ষিণবঙ্গ থেকে ঠান্ডা বিদায় নিয়েছে। তবে উত্তরবঙ্গে ঠান্ডার মুড চাঙ্গা। ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। পাহাড়ে হালকা মেঘের দেখা মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামি রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
শুক্রবার দিনভর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস? শিলিগুড়ির আকাশ এদিন আংশিক মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি। দার্জিলিংয়েও মেঘলা পরিবেশ। হালকা রোদ। বেশ ঠান্ডার মুড। তাপমাত্রা ১১-১২ ডিগ্রি। কালিম্পংয়ে মেঘলা আকাশ। কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ১৫ ডিগ্রি।
advertisement
4/5
তবে জলপাইগুড়িতে আকাশ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝকঝকে আকাশ। ঠান্ডা কার্যত উধাও।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rain Alert: বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে উত্তরবঙ্গের এই সব জেলা, কবে থেকে আবহাওয়ার বদল? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল