TRENDING:

North Bengal Offbeat: ছবির মতো সুন্দর! বালুরঘাটের বুকে এক অপূর্ব অফবিট স্পট, এখানকার শান্ত-শীতল পরিবেশে শহরের সব ক্লান্তি ছু-মন্তর

Last Updated:
North Bengal Offbeat Place Dogachi Forest: দক্ষিণ দিনাজপুর জেলার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র ও বনভূমি হল দোগাছি ফরেস্ট। শান্ত প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য চমৎকার একটি ডেস্টিনেশন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ছবির মতো সুন্দর। 
advertisement
1/5
ছবির মতো সুন্দর! বালুরঘাটের বুকে এক অপূর্ব অফবিট স্পট, শান্ত-শীতল পরিবেশে ক্লান্তি ছুমন্তর
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নিকটবর্তী একটি জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ও বনভূমি হল দোগাছি ফরেস্ট। বন বিভাগের অধীনে থাকা এই স্থানটি শান্ত, সবুজ এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য চমৎকার একটি ডেস্টিনেশন। এখানকার প্রাকৃতিক পরিবেশ একেবারে ছবির মতো সুন্দর।
advertisement
2/5
বালুরঘাট শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবিস্থত সবুজে ঘেরা ও দূষণমুক্ত বনাঞ্চল। ঘন সবুজ গাছপালা ও শান্ত পরিবেশের জন্য দোগাছি ফরেস্ট পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটি ভ্রমণ কেন্দ্র। প্রকৃতিপ্রেমীদের কাছে এই স্থান এককথায় স্বর্গ।
advertisement
3/5
জঙ্গলের মধ্যে ঢুকলেই শুনতে পাবেন পাখিদের কলতানি। বিভিন্ন ধরণের পাখির ডাকে এক নিমেষে শান্ত হবে শহুরে কোলাহল। বসার জন্য এদিক ওদিক ছাউনি দেওয়া জায়গা করা রয়েছে। গাছপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্যের রশ্মি। আলোকিত করছে চারিদিক। জঙ্গলের মধ্যে করা রয়েছে ইটের রাস্তা। শীতকাল দোগাছি ফরেস্ট বেড়ানোর জন্য সেরা সময়।
advertisement
4/5
জঙ্গলের মধ্যে রয়েছে ছোট একটি জলাশয়। যা বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে। দোগাছি ফরেস্টের এই জলাশয়টি আত্রেয়ী নদীতে গিয়ে মিশেছে। জলাশয় থেকে মাছ ধরেন স্থানীয় লোকজন। নৌকা বিহারের (boating) সুবিধাও রয়েছে। দূর-দূরান্তের পর্যটকরা ছুটে আসেন বালুরঘাটের দোগাছি ফরেস্টে। নিরিবিলিতে পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য।
advertisement
5/5
তবে ফরেস্টের বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় গত কয়েক বছর ধরেই জঙ্গলে পিকনিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর। পিকনিক করতে এসে পর্যটকদের জোরে জোরে মাইক বানানো, জঙ্গল নোংরা করার ফলে জীবজন্তুরা সমস্যায় পড়ত। এরপরেই বন দফতরের তরফে দোগাছি ফরেস্টে বনভোজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Offbeat: ছবির মতো সুন্দর! বালুরঘাটের বুকে এক অপূর্ব অফবিট স্পট, এখানকার শান্ত-শীতল পরিবেশে শহরের সব ক্লান্তি ছু-মন্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল