West Bengal earthquake: সীমান্তের ঠিক ওপারেই উৎসস্থল, ভূমিকম্পে তীব্রভাবে কেঁপে উঠল বর্ডার তীরবর্তী এসব জায়গা! আতঙ্কে বাসিন্দারা
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal earthquake: জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়াল পেট্রাপোল সীমান্ত সহ বনগাঁ মহকুমায়। উত্তর ২৪ পরগনা-সহ কম্পন অনুভূত হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও। উৎপত্তিস্থল বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন এলাকা, রিখটার স্কেলে মাত্রা ৫.৫ বলে জানা গিয়েছে।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়াল পেট্রাপোল সীমান্ত সহ বনগাঁ মহকুমায়। উত্তর ২৪ পরগনা সহ কম্পন অনুভূত হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও। উৎপত্তিস্থল বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন এলাকা, রিখটার স্কেলে মাত্রা ৫.৩ বলে জানা গিয়েছে
advertisement
2/6
হঠাৎই দুপুরের ব্যস্ত সময় কেঁপে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁ বসিরহাট সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সীমান্ত লাগোয়া জেলায় প্রবল কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও শহরতলিতেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের খুলনার সাতক্ষীরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩ এবং প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন
advertisement
3/6
দুপুরে অফিস সময় চলাকালীন আচমকা কম্পন অনুভূত হতেই বহু মানুষ বাড়ি, অফিস ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বনগাঁ পৌরসভা আদালত সহ এলাকার মানুষজন এমন কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে
advertisement
4/6
বহু জায়গায় টানা কয়েক সেকেন্ড ধরে কাঁপুনি অনুভূত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অনেকেই জানান, প্রথমে হালকা কম্পন হলেও পরে তা জোরালো আকার নেয়। ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে, কোথাও কোথাও ঝুলন্ত সামগ্রী(পাখা) দুলতে দেখা যায়
advertisement
5/6
তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর না মিললেও, কম্পনে জেলার ঘরবাড়িতে ফাটল ও কাঁচের জানালা সহ বিভিন্ন জিনিস ক্ষয়ক্ষতির খবর মিলছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানা গিয়েছে
advertisement
6/6
হঠাৎ দুপুরবেলায় এমন ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে বলে জেলা প্রশাসনিক সূত্রে খবর। জেলার খুব কাছেই বাংলাদেশে এই ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় আফটার শকের আতঙ্ক রয়েছে
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
West Bengal earthquake: সীমান্তের ঠিক ওপারেই উৎসস্থল, ভূমিকম্পে তীব্রভাবে কেঁপে উঠল বর্ডার তীরবর্তী এসব জায়গা! আতঙ্কে বাসিন্দারা