Food Festival: ফুচকা, আলুর চপ...! জিভে জল আনা ফুড ফেস্টিভ্যাল, বসিরহাটে খুদেদের রান্নার জাদুতে আপ্লুত সকলে
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Madhab Das
Last Updated:
North 24 Parganas Food Festival: বই-খাতা ছেড়ে একদিনের জন্য খুদে ব্যবসায়ীর ভূমিকায় পড়ুয়ারা। বসিরহাটে স্কুলের প্রাঙ্গণে আয়োজিত ফুড ফেস্টিভ্যালে পড়ুয়াদের হাতের তৈরি খাবারে মজল শিক্ষক থেকে অভিভাবক সকলেই। হাতে-কলমে ব্যবসার পাঠ নিতেই এই আয়োজন।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের চাঁপাপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল এক বিশেষ খাদ্য মেলার। ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই মেলায় স্কুল প্রাঙ্গণ যেন একদিনের জন্য রূপ নেয় ছোট্ট খাবারের উৎসবে। পড়ুয়ারা নিজেরাই বিভিন্ন স্টল সাজিয়ে পরিবেশন করে নানান মুখরোচক পদ।
advertisement
2/6
মেলায় ফুচকা, আলুর চপ-সহ বিভিন্ন ধরনের চপ, ঘুগনি, পকোড়া, লুচি-আলুরদম থেকে শুরু করে আরও নানা খাবারের সম্ভার ছিল নজরকাড়া। প্রতিটি স্টলেই ছিল আলাদা সাজসজ্জা ও আকর্ষণ। সহপাঠীদের তৈরি খাবার চেখে দেখতে ভিড় জমায় অন্য শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
advertisement
3/6
বর্তমান সময়ে ঘরোয়া রান্নার চর্চা অনেকটাই কমে গেলেও, এমন আয়োজনের মাধ্যমে পড়ুয়ারা হাতে-কলমে রান্নার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। অনেকেই প্রথমবারের মতো নিজ দায়িত্বে খাবার তৈরি ও বিক্রির অভিজ্ঞতা লাভ করে।
advertisement
4/6
পড়ুয়ারা দল বেঁধে স্টল পরিচালনা করে। কেউ ফুচকা পরিবেশন করছে, কেউ বা চপ ভেজে দিচ্ছে, আবার কেউ ঘুগনি বা পকোড়া পরিবেশনে ব্যস্ত। তাদের এই আন্তরিক প্রয়াসে মেলা হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
advertisement
5/6
শুধু ছাত্র-ছাত্রী নয়, অনেক অভিভাবকও উপস্থিত থেকে এই খাদ্য মেলায় অংশ নেন। শিক্ষক-শিক্ষিকারাও ঘুরে ঘুরে স্টল পরিদর্শন করেন এবং পড়ুয়াদের উৎসাহ দেন। এতে পড়ুয়াদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়।
advertisement
6/6
সব মিলিয়ে এই খাদ্য মেলা ছিল শিক্ষার এক ভিন্ন অভিজ্ঞতা। বইয়ের গণ্ডি পেরিয়ে একসঙ্গে কাজ করা, দায়িত্ব নেওয়া এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছে ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এমন আয়োজন ভবিষ্যতেও চালু রাখার পরিকল্পনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Food Festival: ফুচকা, আলুর চপ...! জিভে জল আনা ফুড ফেস্টিভ্যাল, বসিরহাটে খুদেদের রান্নার জাদুতে আপ্লুত সকলে