TRENDING:

Assembly Election: রাজনীতিতে ভিন্ন ছবি মিনাখাঁয়! প্রতিপক্ষকে জড়িয়ে ধরে ভোট চাইলেন আইএসএফ প্রার্থী

Last Updated:
কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আকবর গাজীর সঙ্গে তার দেখা হয়। ভিন্ন রাজনৈতিক দলের হলেও সৌজন্য বজায় রেখে তিনি প্রধানের সঙ্গে করমর্দন ও আলাপচারিতা করেন।
advertisement
1/6
রাজনীতিতে ভিন্ন ছবি মিনাখাঁয়! প্রতিপক্ষকে জড়িয়ে ধরে ভোট চাইলেন আইএসএফ প্রার্থী
মিনাখাঁ বিধানসভা এলাকায় ভোটের আবহে প্রচারে নেমে নজির গড়লেন আইএসএফ প্রার্থী তথা কলকাতা ময়দানে বহু ম্যাচ খেলানো রেফারি প্রতীক মণ্ডল প্রার্থী হলেন মিনাখাঁ থেকে। এদিন তিনি দলীয় কর্মীদের নিয়ে মিনাখাঁর আমতলা বাজারে জনসংযোগ কর্মসূচি চালান।
advertisement
2/6
প্রচারের অংশ হিসেবে বাজারের ভেতরে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ ক্রেতার মতোই সবজি ও মাছ কেনেন। এই ভিন্নধর্মী প্রচার সাধারণ মানুষের মধ্যে আলাদা বার্তা দেয়।
advertisement
3/6
বাজারে কেনাকাটা শেষ করে হাতে বাজারের ব্যাগ নিয়েই সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান তিনি। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ভোটের আবেদন জানান।
advertisement
4/6
এই সময় কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আকবর গাজীর সঙ্গে তার দেখা হয়। ভিন্ন রাজনৈতিক দলের হলেও সৌজন্য বজায় রেখে তিনি প্রধানের সঙ্গে করমর্দন ও আলাপচারিতা করেন।
advertisement
5/6
এমনকি তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধানের কাছেও আইএসএফের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান প্রতীক মন্ডল। ঘটনাটি এলাকায় রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।
advertisement
6/6
সম্প্রতি এই ছবি ভাইরাল হতে প্রতীক মন্ডল জানান, ভিন্ন দলের প্রার্থী হলেও একে অপরের কাছে ভোট চাওয়া দোষের নয়। মিনাখাঁয় সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও এমন পরিবেশ বজায় রাখতে চান।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Assembly Election: রাজনীতিতে ভিন্ন ছবি মিনাখাঁয়! প্রতিপক্ষকে জড়িয়ে ধরে ভোট চাইলেন আইএসএফ প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল