New Railway Station: মুর্শিদাবাদে আরও এক নতুন স্টেশন! হাজারদুয়ারি ভ্রমণ হবে আরও সহজ, কমবে আজিমগঞ্জ-শিয়ালদহ দূরত্ব! খুশির হাওয়া পর্যটন মহলে
- Reported by:Koushik Adhikary
- Published by:Ananya Chakraborty
Last Updated:
New Railway Station: মুর্শিদাবাদ জেলার নশিপুরে তৈরি হচ্ছে নতুন প্যাসেঞ্জার হল্ট স্টেশন। এতে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের মধ্যে সংযোগ বাড়বে, আজিমগঞ্জ ও মুর্শিদাবাদ যাত্রীদের ভোগান্তি কমবে।
advertisement
1/6

মুর্শিদাবাদ জেলাতে পর্যটকরা আসেন হাজারদুয়ারি দর্শন করতে। আসেন নশিপুরেও একাধিক ইতিহাসের স্বাদ নিতে এবার মুর্শিদাবাদের জন্য সুখবর। এবার অতিসহজেই পোঁছে যাওয়া নশিপুর রাজবাড়িতে।(তথ্য ও ছবি: কৌশিক অধিকারী)
advertisement
2/6
মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে নতুন একটি প্যাসেঞ্জার হল্ট স্টেশন। নশিপুরে ওই হল্ট স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। আর এই হল্ট স্টেশন হলেই ভোগান্তি শেষের আশা জেগেছে মুর্শিদাবাদের যাত্রীদের।
advertisement
3/6
মুর্শিদাবাদ বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানিয়েছে, মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জের মধ্যে হচ্ছে এই হল্ট স্টেশন। নশিপুর সেতু ব্যবহার করে যে এক্সপ্রেস ট্রেনগুলো যাতায়াত করে, সেগুলির জন্যও সহায়ক হবে। যাত্রীরা এই হল্টে নামলে অনেক কম সময়ে আজিমগঞ্জ পৌঁছতে পারবেন। উল্টোদিকে আজিমগঞ্জ থেকে এলেও এই হল্টে এসেয শিয়ালদহ ডিভিশনের ট্রেন ধরতে সুবিধা হবে। কৃষ্ণনগর লালগোলা সেকশনের মধ্যে হচ্ছে এই নতুন হল্ট স্টেশন। ইতি মধ্যেই রেলমন্ত্রী অস্বীনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে সম্মতি মিলেছে।
advertisement
4/6
মুর্শিদাবাদ জেলার অংশ হলেও ভাগীরথী নদী দ্বারা বিচ্ছিন্ন আজিমগঞ্জ ও নশিপুর এলাকা। স্থানীয় মানুষের কাছে এই ‘হল্ট’ স্টেশনের গুরুত্ব অপরিসীম। কারণ এর মাধ্যমে আরও কাছাকাছি এসে যাবে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন। হাওড়ার দিক থেকে যাঁরা আসতেন তাঁদের নশিপুর বা মুর্শিদাবাদ যাওয়ার জন্য অনেকটা ঘুরে যেতে হতো।
advertisement
5/6
মুর্শিদাবাদ স্টেশন শিয়ালদহ ডিভিশনে রয়েছে, আজিমগঞ্জ রয়েছে হাওড়া ডিভিশনে। যাঁরা শিয়ালদহ থেকে আসতেন, তাঁদের মুর্শিদাবাদ নেমে অনেকটা কাঠখড় পুড়িয়ে আজিমগঞ্জের দিকে যেতে হতো।
advertisement
6/6
উল্টোদিকে হাওড়া থেকে আসা যাত্রীদেরও আজিমগঞ্জে নেমে মুর্শিদাবাদের দিকে আসতে হতো। আর এই যাতায়াত নৌকার মাধ্যমে নদী পেরিয়ে যেতে হতো। (তথ্য ও ছবি: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
New Railway Station: মুর্শিদাবাদে আরও এক নতুন স্টেশন! হাজারদুয়ারি ভ্রমণ হবে আরও সহজ, কমবে আজিমগঞ্জ-শিয়ালদহ দূরত্ব! খুশির হাওয়া পর্যটন মহলে