TRENDING:

Indian Railways: রাঁচি-পুরুলিয়া যাতায়াত হবে আরও সহজ! খনিজ করিডোরে নতুন রেলপথের অনুমোদন রেলের, জঙ্গলমহলের যাত্রীদের জন্য বাম্পার খবর!

Last Updated:
Indian Railways: বারবেন্দা ও ডামরুঘুটু থেকে বোকারো স্টিল সিটি পর্যন্ত রেলপথের ভোলবদল করছে রেল মন্ত্রক। ৮১৫ কোটি টাকা ব্যয়ে ডবল লাইন ও মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিলেন রেলমন্ত্রী
advertisement
1/7
রাঁচি-পুরুলিয়া যাতায়াত হবে আরও সহজ! খনিজ করিডোরে নতুন রেলপথের অনুমোদন রেলের
নয়া ঘোষণা রেল মন্ত্রকে।‌ যোগাযোগ মাধ্যম আরও সুদৃঢ় হতে চলেছে বারবেন্দা ও ডামরুঘুটু থেকে বোকারো রেল পথের।‌ দক্ষিণ পূর্ব রেলের পরিকাঠামগত অনেকটাই পরিবর্তন হতে চলেছে। (ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/7
সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে চিঠি দিয়ে প্রকল্পের অনুমোদনের কথা ঘোষণা করেছেন। প্রায় ৫১.৭৬১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য সরকারের তরফে মোট ৮১৫.৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
3/7
বর্তমানে বারবেন্দা থেকে ডামরুঘুটু পর্যন্ত মাত্র একটি লাইন রয়েছে, যা চাহিদার তুলনায় নগণ্য। অন্যদিকে, ডামরুঘুটু থেকে বোকারো স্টিল সিটি পর্যন্ত লাইনের ওপর চাপের কারণে ট্রেনের গতি শ্লথ হয়ে পড়ে। নতুন প্রকল্পে বারবেন্দা-ডামরুঘুটু শাখায় ডবল লাইন এবং ডমরুঘুটু-বোকারো স্টিল সিটি শাখায় তৃতীয় ও চতুর্থ রেল লাইন নির্মাণ করা হবে।
advertisement
4/7
রেল সূত্রে জানা গিয়েছে , বর্তমানে এই রুটটি ১০৮ শতাংশ কার্যক্ষমতায় চলছে। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে বেশি ট্রেন এই পথে যাতায়াত করে। ৯৫ থেকে ১৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৭৮ টি ট্রেন (৩৮টি প্যাসেঞ্জার ও ৪০টি মালগাড়ি) এই পথে চলে। পরবর্তীতে ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে এই রুটে তাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল। ‌এই নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্প চালু হলে কেবল যাত্রীদের সুবিধাই হবে না, বরং দেশের অর্থনীতিতেও গতি আসবে বলে আশা রাখা যাচ্ছে।
advertisement
5/7
এই বিষয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, রেল লাইনের সম্প্রসারণের জন্য রেল মন্ত্রককে চিঠি করা হয়েছিল তাদের তরফ থেকে। জঙ্গলমহলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। সেই দাবি পূরণ হচ্ছে এতে অনেকটাই সুবিধা হবে। ‌
advertisement
6/7
এই রুটটি মূলত ভারতের শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বহু বড় বড় শিল্পকেন্দ্র গুলি এই লাইনের ওপর নির্ভরশীল। নতুন লাইন তৈরি হলে পরিবহন ব্যবস্থা আরও মজবুত হবে। ট্রেনের সুরক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে এবং লেট-রানিংয়ের সমস্যা অনেকটাই মিটবে।
advertisement
7/7
রেলের এই নতুন খবরে খুশি জঙ্গলমহলবাসী। ‌ এই বিষয়ে এক যাত্রী সুস্মিতা কুমার বলেন, নতুন রেললাইন হলে রাঁচি থেকে পুরুলিয়ার যাতায়াত অনেকটাই মসৃণ হবে। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: রাঁচি-পুরুলিয়া যাতায়াত হবে আরও সহজ! খনিজ করিডোরে নতুন রেলপথের অনুমোদন রেলের, জঙ্গলমহলের যাত্রীদের জন্য বাম্পার খবর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল