TRENDING:

Nadia News: ৪০০ নাগা সন্ন্যাসী! কল্যাণীতে শুরু বঙ্গ কুম্ভ মেলা! জেনে নিন শাহি স্নানের সময়

Last Updated:
Nadia News: ১৩ ফেব্রুয়ারি শাহি স্নান হবে গঙ্গায়। উদ্যোক্তাদের দাবি, কুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সাধু, সন্ন্যাসীদের সমাগম হবে।
advertisement
1/6
৪০০ নাগা সন্ন্যাসী! কল্যাণীতে শুরু বঙ্গ কুম্ভ মেলা! জেনে নিন শাহি স্নানের সময়
বঙ্গ কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে নদিয়ার কল্যাণীর মাঝেরচর গৌরাঙ্গ প্রভুর ঘাটে কুম্ভ মেলা শুরু হল। উপস্থিত প্রায় ৪০০ নাগা সন্ন্যাসী। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পাঁচ দিন ব্যাপী চলবে এই কুম্ভ মেলা। ১৩ ফেব্রুয়ারি শাহি স্নান হবে গঙ্গায়। উদ্যোক্তাদের দাবি, কুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সাধু, সন্ন্যাসীদের সমাগম হবে।
advertisement
3/6
সনাতন ধর্মের পরম্পরা অনুসরণ করে এই কুম্ভ মেলায় শাহি স্নান, বিশ্ব শান্তি যজ্ঞ, গঙ্গা আরতি এবং ধর্মসভা সহ বিভিন্ন অনুষ্ঠান হবে পাঁচ দিন ধরে। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় রয়েছে দর্শনার্থীদের।
advertisement
4/6
সব মিলিয়ে জমজমাট কল্যাণীর মাঝেরচরের কুম্ভ মেলায়। মেলা উপলক্ষে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও। দীর্ঘ ৭০৭ বছর পর ফের সেই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। জানা যায় প্রায় ৭০৭ বছর আগে এই ঘাটেই কুম্ভ মেলা আয়োজন করা হতো। এরপর নদীর গতিপথ পরিবর্তনের জন্য এই মেলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
advertisement
5/6
প্রথম থেকেই মেলা এই স্থানেই হয়ে আসছে। চলতি বছরেও বঙ্গ কুম্ভ পরিষদের হাত ধরে ফের শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী মেলাটি। বঙ্গ কুম্ভ মেলা পরিষদ
advertisement
6/6
সভাপতি শ্রীমৎ রঞ্জিতানন্দ গিরিজী মহারাজ বলেন, ইতিমধ্যে প্রায় ৪০০ নাগা সন্ন্যাসীরা এসেছেন। সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছেন। স্থানীয় প্রশাসন আমাদেরকে প্রয়োজনের থেকে বেশি সাহায্য করেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: ৪০০ নাগা সন্ন্যাসী! কল্যাণীতে শুরু বঙ্গ কুম্ভ মেলা! জেনে নিন শাহি স্নানের সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল