CNG Crisis: গ্যাসের আকালে কমছে অটো! নবদ্বীপে এখন যাতায়াত ব্যবস্থায় ত্রাতা এই রেল স্টেশন, খরচও বাঁচছে যাত্রীদের
- Reported by:Mainak Debnath
- Published by:Madhab Das
Last Updated:
Nadia CNG Crisis: গ্যাসের দাম বৃদ্ধি আর সরবরাহের ঘাটতিতে বিপাকে নবদ্বীপের অটো চালকরা। রাস্তায় গাড়ির সংখ্যা কমায় ভোগান্তিতে যাত্রীরা। যাতায়াতের খরচ ও সময় বাঁচাতে নবদ্বীপের বাসিন্দারা এখন এই স্টেশনের বিকল্প পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।
advertisement
1/6

গ্যাসের দাম বৃদ্ধি, তার ওপর পাওয়া যাচ্ছে না সঠিক সময় সিএনজি। সেই কারণেই নবদ্বীপ কৃষ্ণনগর রুটের একাধিক অটো রয়েছে বন্ধ এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আর এর ফলেই চিন্তা বেড়েছে নিত্যযাত্রীদের। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
নাম প্রকাশের অনিচ্ছুক এক অটো মালিক জানান, আগে যে হারে অটো চালিয়ে লাভ হত, সেই লাভ এখন অনেকটাই কমে গিয়েছে। তার ওপর সঠিক পরিমাণে সিএনজি পাওয়া যাচ্ছে না এবং দামও বেড়েছে বেশ কিছুটা। তবে সেই অর্থে ভাড়া বৃদ্ধি হয়নি এখনও, সেই কারণে বেশ কিছুদিন ধরে তার গাড়ি রয়েছে বাড়িতে পড়ে।
advertisement
3/6
আর এই কারণেই নিত্যযাত্রীরা পড়েছেন মহা বিপদে। ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে কর্মক্ষেত্রে যাওয়া নিয়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ নবদ্বীপের গঙ্গা পেরিয়ে অটো ধরে কৃষ্ণনগর স্টেশনে যান কর্মস্থলে পৌঁছনোর জন্য।
advertisement
4/6
তবে যদি এভাবে অটো বন্ধ হতে থাকে তাহলে সমস্যা হয়ে যাবে তাদের কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছতে। তবে বর্তমানে দু একটি ইলেকট্রিকের অটো রুটে চলাফেলা করলেও তা পর্যাপ্ত পরিমাণে হয়নি এখনও। এছাড়া টোটো করে গেলেও কেউ কেউ ভাড়া চাইছেন দ্বিগুণ এবং সময়ও লাগছে বেশি এমনটাই অভিযোগ নিত্যযাত্রীদের।
advertisement
5/6
আর সেই কারণেই বিকল্প উপায় হিসেবে আমঘাটা স্টেশনকে অনেকেই বেছে নিচ্ছেন। নিত্যযাত্রী সাধন ঘোষ জানান, বর্তমানে নবদ্বীপ ঘাট থেকে টোটো করে আমঘাটা স্টেশনে গিয়ে সেখান থেকে সঠিক টাইমে ট্রেন ধরে অফিসে যাওয়া এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
advertisement
6/6
যার ফলে অটোর জন্য অপেক্ষা করতে হচ্ছে না এবং তার পাশাপাশি পকেটেও সাশ্রয় হচ্ছে বেশ কিছুটা। তবে এক্ষেত্রে ট্রেনের সময়গুলি দেখে সেই বুঝে বাড়ি থেকে বেরোনো জরুরী। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
CNG Crisis: গ্যাসের আকালে কমছে অটো! নবদ্বীপে এখন যাতায়াত ব্যবস্থায় ত্রাতা এই রেল স্টেশন, খরচও বাঁচছে যাত্রীদের