Nabadwip-Digha Bus Service: পর্যটকদের জন্য সুখবর! নবদ্বীপ থেকে সরাসরি দিঘা! মাত্র ২৫০ টাকায় পৌঁছে যান সমুদ্র সৈকতে, চালু বাস পরিষেবা, জেনে নিন সময়সূচি
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Nabadwip-Digha Bus Service: নবদ্বীপ ধাম থেকে সমুদ্র শহর দিঘা পর্যন্ত চালু হলো এসবিএসটিসি-র সরাসরি বাস পরিষেবা। প্রতিদিন কখন বাস ছাড়বে এবং ভাড়া কত—জেনে নিন
advertisement
1/6

নবদ্বীপ পৌরসভার উদ্যোগে নবদ্বীপ ধাম থেকে সমুদ্র শহর দিঘা পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু হল। সোমবার নবদ্বীপ বাস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার শুভ সূচনা করা হয়।(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে ফিতা কেটে ও প্রতীকীভাবে বাসের যাত্রা সূচনা করা হয়।
advertisement
3/6
এই নতুন বাস পরিষেবা পরিচালনার দায়িত্বে রয়েছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC)। সংস্থার উদ্যোগে শ্রীচৈতন্যভূমি নবদ্বীপ ধাম থেকে দিঘা পর্যন্ত এই পরিষেবা চালু হওয়ায় পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
advertisement
4/6
ঘোষণা অনুযায়ী, প্রতিদিন সকাল ৬ টায় নবদ্বীপ থেকে দিঘার উদ্দেশ্যে বাস ছাড়বে এবং দিঘা থেকে সকাল ৮ টায় নবদ্বীপের দিকে রওনা দেবে। যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
advertisement
5/6
এই পরিষেবার মাধ্যমে ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
advertisement
6/6
পাশাপাশি, সাধারণ মানুষের স্বল্প খরচে আরামদায়ক যাত্রার সুযোগ তৈরি হওয়ায় রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nabadwip-Digha Bus Service: পর্যটকদের জন্য সুখবর! নবদ্বীপ থেকে সরাসরি দিঘা! মাত্র ২৫০ টাকায় পৌঁছে যান সমুদ্র সৈকতে, চালু বাস পরিষেবা, জেনে নিন সময়সূচি