TRENDING:

Yousuf Pathan Sixer: ময়দান আলাদা, বাইশ গজও আলাদা, বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ছক্কা হাঁকালেন পাঠান

Last Updated:
Yousuf Pathan Sixer: ২২ গজের ক্রিকেট মাঠে ছক্কা হাঁকিয়ে দর্শকদের মাতিয়ে তোলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার সেই অভিজ্ঞতাকেই হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে ‘ছক্কা’ মারার লক্ষ্য নিয়ে শামসেরগঞ্জে প্রচারে নামলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান
advertisement
1/5
ময়দান আলাদা, বাইশ গজও আলাদা, বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ছক্কা হাঁকালেন পাঠান
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ২২ গজের পর এবার রাজনৈতিক ময়দানেও ‘ছক্কা’ মারতে মাঠে ইউসুফ পাঠান শামসেরগঞ্জে জোর প্রচার। ছক্কা হাঁকিয়ে ভোটের প্রচারে ঝড় তুললেন শামশেরগঞ্জে।
advertisement
2/5
২২ গজের ক্রিকেট মাঠে ছক্কা হাঁকিয়ে দর্শকদের মাতিয়ে তোলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার সেই অভিজ্ঞতাকেই হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে ‘ছক্কা’ মারার লক্ষ্য নিয়ে শামসেরগঞ্জে প্রচারে নামলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান সোমবার সকাল থেকেই তাঁর আগমন ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, ভিড় জমায় সাধারণ মানুষ।
advertisement
3/5
সোমবার সপ্তাহের প্রথম দিন সকালে শামসেরগঞ্জের বাসুদেবপুর এলাকায় পৌঁছে তিনি স্থানীয় সানিয়া গার্মেন্টসে যান। সেখানে তাঁকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী নুর আলাম। এরপর সাংসাদ খলিলুর রহমান সহ তিন জন একসঙ্গে হুড খোলা গাড়িতে চড়ে শুরু করেন জনসংযোগ কর্মসূচি।
advertisement
4/5
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুর থেকে শুরু করে ভাষায়পাইকর, দোগাছি, নপাড়া সহ একাধিক এলাকায় এই রোড শো ও প্রচার চালানো হবে। পুরো পথজুড়ে সাধারণ মানুষের উপস্থিতি এবং উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। প্রচারে অংশ নিতে দেখা যায় সাংসদ খলিলুর রহমান।
advertisement
5/5
রাজনৈতিক মহলের মতে, তারকা প্রচারক হিসেবে ইউসুফ পাঠানের উপস্থিতি তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, ক্রিকেটের মাঠে যেমন তিনি ছক্কা হাঁকিয়েছেন, তেমনই কি ভোটের ময়দানেও প্রভাব ফেলতে পারেন—সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শামসেরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Yousuf Pathan Sixer: ময়দান আলাদা, বাইশ গজও আলাদা, বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ছক্কা হাঁকালেন পাঠান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল