West Bengal Assembly Election 2026: ভোটের আগে 'এক মঞ্চে' জঙ্গিপুরের শীর্ষ নেতৃত্ব! যোগদান সভায় চমক, জল্পনা তুঙ্গে
- Reported by:Tanmoy Mondal
- Published by:Raima Chakraborty
Last Updated:
West Bengal Assembly Election 2026: ভোটের আগে রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিল জঙ্গিপুর। মঙ্গলবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
advertisement
1/5

জঙ্গিপুর, তন্ময় মণ্ডল: ভোটের আগে রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিল জঙ্গিপুর। দীর্ঘদিন পর জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের সভায় এক মঞ্চে দেখা গেল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে। মঙ্গলবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
advertisement
2/5
মঙ্গলবারের এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ তথা জেলা সাংগঠনিক সভাপতি খলিলুর রহমান। রাজ্যের বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রী ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। এবং জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। দীর্ঘ বিরতির পর এই তিন নেতার একসঙ্গে উপস্থিতি রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
advertisement
3/5
বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থীপদ ঘোষণা করবে শাসকদল তৃণমূল। আর এই দিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন সামশেরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম। পাশাপাশি, লালগোলার শিশু চিকিৎসক ডাঃ আব্দুল আজিজও যোগ দেন শাসকদলে।
advertisement
4/5
রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন জেলা সভাপতির সভায় জাকির হোসেনের অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা চলছিল। তবে নির্বাচন ঘোষণার পর সেই চিত্রে পরিবর্তন স্পষ্ট। দলের শীর্ষ নেতৃত্ব একত্রে এসে ঐক্যের বার্তা দিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
advertisement
5/5
ভোটের আগে এই ধরনের একত্রিত উপস্থিতি যে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তৃণমূলকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে জেলা তৃণমূলের তরফে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
West Bengal Assembly Election 2026: ভোটের আগে 'এক মঞ্চে' জঙ্গিপুরের শীর্ষ নেতৃত্ব! যোগদান সভায় চমক, জল্পনা তুঙ্গে