TRENDING:

NH12 Traffic Alert: উত্তরবঙ্গ যাচ্ছেন? শনিবার রাত ১২টা থেকে বন্ধ ১২ নম্বর জাতীয় সড়ক! মাঝরাস্তায় আটকে পড়ার আগেই দেখে নিন বিকল্প রুট

Last Updated:
শনিবার রাতে উত্তরবঙ্গ যাতায়াতকারীদের জন্য বড় আপডেট! মুর্শিদাবাদের ভাবতা রেলগেটে মেরামতের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
advertisement
1/5
কলকাতা–উত্তরবঙ্গ সড়ক যাত্রায় বড় আপডেট! শনিবার রাত ১২টা থেকে বন্ধ ১২ নম্বর জাতীয় সড়ক
শনিবার রাতে উত্তরবঙ্গগামী বা কলকাতা অভিমুখী সড়কপথে যাতায়াতের পরিকল্পনা থাকলে সাবধান! মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কে (NH 12) দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার ঘোষণা করেছে জেলা প্রশাসন।
advertisement
2/5
মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ মার্চ রাত ১২টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত বেলডাঙা থানা এলাকায় জাতীয় সড়ক ১২-তে যান চলাচল বন্ধ থাকবে। মুর্শিদাবাদ জেলার ভাবতা রেলগেটে রেললাইনের মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই সময়ের মধ্যে ওই অংশে কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী সড়কপথের যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করতে হবে।
advertisement
3/5
পুলিশ প্রশাসনের তরফে বাস চলাচলের জন্যও বিকল্প পথের নির্দেশ দেওয়া হয়েছে। ফরাক্কা থেকে কলকাতাগামী বাসগুলি ভাকুড়ি মোড় থেকে হরিহরপাড়া হয়ে আমতলা ঘুরে বড়ুয়া মোড় দিয়ে পুনরায় জাতীয় সড়কে উঠবে।
advertisement
4/5
অন্যদিকে কৃষ্ণনগর থেকে ফরাক্কাগামী বাসগুলি বড়ুয়া মোড় থেকে আমতলা ও হরিহরপাড়া হয়ে ভাকুড়ি মোড় দিয়ে চলাচল করবে।
advertisement
5/5
কোনও ধরনের সমস্যা হলে যাত্রীরা হেল্পলাইন নম্বর ৮১৪৫৫৮১৯৫৭ অথবা জেলা কন্ট্রোল রুমের নম্বর ০৩৪৮২-২৫০৫১১-এ যোগাযোগ করতে পারেন বলে জানিয়েছে প্রশাসন। তাই যাত্রার আগে এই নির্দেশিকা মাথায় রেখে পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
NH12 Traffic Alert: উত্তরবঙ্গ যাচ্ছেন? শনিবার রাত ১২টা থেকে বন্ধ ১২ নম্বর জাতীয় সড়ক! মাঝরাস্তায় আটকে পড়ার আগেই দেখে নিন বিকল্প রুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল