Murshidabad News: রামকৃষ্ণদেবের জন্মতিথিতে সেজে উঠল কান্দি দোহালিয়া আশ্রম, মঙ্গল আরতি দিয়ে শুরু দিন! হাজির হাজার হাজার ভক্ত
- Reported by:Tanmoy Mondal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad News: রামকৃষ্ণদেবের জন্মতিথিতে কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে বৃহস্পতিবার সকাল থেকেই পুজো পাঠ, হোম, স্তব গান, শ্রীরামকৃষ্ণ বন্দনা, ভজন। ধর্মীয় মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মদিন।
advertisement
1/6

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রম মন্দিরে সকালে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে সূচনা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
2/6
শ্রী রামকৃষ্ণের জন্মতিথি কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে বৃহস্পতিবার সকাল থেকেই পুজো পাঠ, হোম, স্তব গান, শ্রীরামকৃষ্ণ বন্দনা, ভজন, শ্রীরামকৃষ্ণের জীবন ও কথা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে বহু ভক্ত সমাগম হচ্ছে, থাকছে প্রসাদ বিতরণের ব্যবস্থা।
advertisement
3/6
ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামার পুকুরে রামকৃষ্ণ মঠে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও বহু ভক্ত সমাগম সকাল থেকেই। এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন মাতৃ মন্দিরসহ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য শাখা কেন্দ্রে ও বিভিন্ন রামকৃষ্ণ সংঘে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে।
advertisement
4/6
হুগলির কামারপুকুর এর রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় গদাধর চট্টোপাধ্যায়। গদাধর ওরফে গদাই হয়ে ওঠেন দার্শনিক ও যোগসাধক। গ্রাম্য সরল ভাষায় দর্শনের গ্যুঢ় তথ্য কে ভক্তদের সামনে তুলে ধরতেন ঠাকুর।ঠাকুরের সেই বাণীটি পাশ্চাত্যে পৌঁছে দেন তার যোগ্য শিষ্য বিবেকানন্দ শিকাগোর সভায়।
advertisement
5/6
কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমের স্বামী জিরা জানান, কামারপুকুরের এক ব্রাক্ষ্মণ পরিবারে জন্মেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান রামকৃষ্ণ দেব। ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি চন্দ্রমণি দেবীর কোল আলো করে জন্ম নেন রামকৃষ্ণ দেব। ফাল্গুন মাসের দ্বিতীয় তিথিকে রামকৃষ্ণ দেবের জন্মদিন হিসেবে ধরা হয়। সেই অনুযায়ী এবার ১৯ ফেব্রুয়ারি পালিত হল পরমহংস দেবের জন্মতিথি।
advertisement
6/6
শোনা যায়, রামকৃষ্ণদেবের জন্মের আগে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবী এক দিব্য স্বপ্ন দেখেছিলেন। ফলে চন্দ্রমণি দেবীর গর্ভের চতুর্থ সন্তানের নাম রাখা হয় গদাধর। এবার রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মদিন। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: রামকৃষ্ণদেবের জন্মতিথিতে সেজে উঠল কান্দি দোহালিয়া আশ্রম, মঙ্গল আরতি দিয়ে শুরু দিন! হাজির হাজার হাজার ভক্ত