TRENDING:

Murshidabad News: বহরমপুরে ৩ দিনের বিশেষ কর্মশালা! ঐতিহ্যবাহী কবিগানের প্রসারে জেলায় বিরাট আয়োজন, প্রথম দিনেই জমে উঠল আসর

Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদে ৩ দিনের কবিগানের কর্মশালা ও অনুষ্ঠান। এই কর্মশালায় মুর্শিদাবাদের পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলা থেকে বহু লোকশিল্পী অংশ নেন। প্রথম দিনেই জমে উঠেছিল আসর।
advertisement
1/6
বহরমপুরে ৩ দিনের বিশেষ কর্মশালা! ঐতিহ্যবাহী কবিগানের প্রসারে জেলায় বিরাট আয়োজন
কবিগানের প্রসারে কর্মশালায় আস্থা কবিয়ালদের। কখনও নানা প্রকল্পের প্রচার, কখনও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক, সামাজিক বার্তা দিকে দিকে ছড়িয়ে দেন তাঁরা। বহরমপুর শহরে হচ্ছে সেই কবিয়ালদের কবিগানের কর্মশালা। (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)
advertisement
2/6
এই বছরের কর্মশালা ৩ দিনের। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে এবং মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় বহরমপুর রবীন্দ্রসদনে কবিগানের কর্মশালা ও অনুষ্ঠান চলে।
advertisement
3/6
জেলা তথ্য ও সংস্কৃতি দফতর সুূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ ছাড়াও নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান জেলা থেকে ১০০ জন লোকশিল্পী ৩ দিনের এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। প্রথম দিনেই জমে ওঠে আসর। দলে দলে অনুষ্ঠান মঞ্চে কবিয়ালদের হাতেকলমে শেখানো হল নানা আঙ্গিক।
advertisement
4/6
বহরমপুর রবীন্দ্রসদনে বসেছে কবিগানের আসর। ঢোল, বাজনা, সানাইয়ের সঙ্গে কবিয়ালদের লড়াই একসময়ে জমে উঠত চারপাশ। বাংলা কাব্যের বিশেষ ধারা ছিল মনোরঞ্জনের অন্যতম উপাদান। বর্তমানে আবারও নতুন প্রজন্মের কাছে কবিগানকে আকর্ষণীয় করে তোলার মরিয়া চেষ্টা চলছে।
advertisement
5/6
গ্রামে গঞ্জে, শহরের কোন সাংস্কৃতিক মঞ্চে গ্রামবাংলার কবিগান ফিরছে। লোকশিল্প এবং শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বহরমপুর শহরে এই বছরের কবিগানের কর্মশালা তারই দৃষ্টান্ত।
advertisement
6/6
কবিয়াল কাঞ্চন মণ্ডল জানান, ৫০ বছর ধরে কবিগান করছেন। সংসারের দেখভালে চাষবাসের কাজও করেন। তিনিও এই বছর কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁর কথায়, নতুন নতুন বিষয়ে আলোচনা হয়, প্রশিক্ষকরা নির্দেশ দেন। সেই মতো সুর, ছন্দ, প্রশ্নোত্তর প্রস্তুত করেন কবিয়ালরা। একে অপরের সঙ্গে পরিচিতি ঘটে। নতুন নতুন ভাবে ভাষা ছন্দের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ মেলে। (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বহরমপুরে ৩ দিনের বিশেষ কর্মশালা! ঐতিহ্যবাহী কবিগানের প্রসারে জেলায় বিরাট আয়োজন, প্রথম দিনেই জমে উঠল আসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল