Murshidabad News: ফরাক্কার বল্লারপুরে মাঝিদের কর্মবিরতি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ নৌ চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি
- Reported by:Tanmoy Mondal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: ফরাক্কার বল্লারপুরে হঠাৎই মাঝিদের কর্মবিরতি। বন্ধ নৌ চলাচল। সম্প্রতি এক মাঝির বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর সেই কারণেই কর্মবিরতির ডাক দিয়েছে মাঝিরা।
advertisement
1/5

মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অন্তর্গত বল্লারপুর ঘাটে হঠাৎই মাঝিদের কর্মবিরতি। ফলে বন্ধ হয়ে গেল নৌকা চলাচল। যে কারণে দুর্ভোগের শিকার হলেন নিত্যযাত্রীরা। (ছবি ও তথ্য: তন্ময় মন্ডল)
advertisement
2/5
জানা গিয়েছে, সম্প্রতি এক মাঝির বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ। যে কারণে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। অভিযোগ, বর্তমান ঠিকাদার কর্মীদের সঙ্গে চুড়ান্ত দুর্ব্যবহার করছেন। যে কারণে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে।
advertisement
3/5
মাহবুব আলম মাঝির দাবি, 'কিছুদিন আগে তিনি ছুটিতে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আর সেই কারণেই আমাদের লাগাতার এই আন্দোলন চলছে। এছাড়াও বেতন বন্ধ রাখা হয়েছে। মিথ্যা মামলা শিকার থেকে প্রত্যাহার না করা গেলে এই আন্দোলন চলবে।'
advertisement
4/5
সফিকুল সেখ নামে এক মাঝির দাবি, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নৌকা চলাচলের উপর নির্ভর করতে হয় যাত্রীদের। ঠিক তেমনই বল্লারপুরে নৌকা চলাচল উপর নির্ভর বহু যাত্রী। কিন্তু ঠিকাদারের সঙ্গে বচসার কারণে নৌকা চলাচল বন্ধ আছে।
advertisement
5/5
মুর্শিদাবাদ জেলা পরিষদের এক আধিকারিক জানিয়েছেন, 'আমরা বিষয়টি জানতে পেরেছি। যাত্রীদের কথা মাথায় রেখেই যতদ্রুত সমস্যা সমাধান করা যায় তা দেখা হবে।' (ছবি ও তথ্য: তন্ময় মণ্ডল)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ফরাক্কার বল্লারপুরে মাঝিদের কর্মবিরতি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ নৌ চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি