TRENDING:

Indian Railways: বিনা টিকিটে ট্রেনে উঠলে সাবধান! মালদহ ডিভিশনে একদিনে পাকড়াও ৬৫২ যাত্রী, জরিমানায় রেলের আয় জানলে চমকে উঠবেন

Last Updated:
Malda Indian Railways News: ট্রেন যাত্রার সময় টিকিট কাটতে অনীহা। টিকিট পরীক্ষকদের হঠাৎ অভিযানে মালদহ ডিভিশনে একদিনে পাকড়াও ৬৫২ যাত্রী। তাঁদের জরিমানা করে একদিনে মোট ৩,৭০,৫০৮ টাকা আয় করেছে রেল।
advertisement
1/5
বিনা টিকিটে ট্রেনে উঠে একদিনে পাকড়াও ৬৫২ যাত্রী! জরিমানায় রেলের আয় জানলে চমকে উঠবেন
বিনা টিকিট যাত্রীদের ধরে লক্ষাধিক টাকা জরিমানা। একদিনেই শতাধিক টিকিট বিহীন যাত্রীদের ধরে লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় করল মালদহ রেল ডিভিশন। মালদহ টাউন স্টেশন সহ ডিভিশনের অন্যান্য স্টেশনে বিশেষ নিবিড় অভিযান চালিয়ে একদিনে ৬৫২টি অনিয়ম যাত্রীদের ধরেন টিকিট পরীক্ষকরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এদিন মালদহ রেল ডিভিশনের মালদহ টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর ইত্যাদি বড় স্টেশন সহ বারহরওয়া, করণপুরাতো, তিনপাহাড় স্টেশন জুড়ে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালায় টিকিট পরীক্ষক কর্মী ও আরপিএফ কর্মীরা।
advertisement
3/5
অভিযান পরিচালনার সময় ট্রেন নম্বর ১৩৪০৯ মালদহ টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস ও রাজমহল-তিনপাহাড় প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রায় ৬৫২ জন অনিয়মিত টিকিট বিহীন যাত্রী ধরা পড়ে। যেখানে তাঁদের জরিমানা করে একদিনে মোট ৩,৭০,৫০৮ টাকা আদায় করা হয়।
advertisement
4/5
এই বিষয়ে মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "রেল যাত্রীদের স্বচ্ছ ও আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে সর্বদা ট্রেন ও স্টেশন চত্বরে নজরদারি চালান হচ্ছে। ট্রেন ও স্টেশন চত্বরে নিবিড় এই অভিযানে মোট ৬৫২টি অনিয়মিত যাত্রার ঘটনা ধরা পড়েছে। যেখানে জরিমানা বাবদ মোট ৩,৭০,৮০৫ টাকা আদায় করা হয়েছে।"
advertisement
5/5
তিনি আরও জানান, "যাত্রীদের সুবিধার্থে টিকিট পরীক্ষার পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক প্রচার চালান হচ্ছে। আধুনিক প্রযুক্তির মেশিন ও ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সহজ হয়েছে টিকিটিং প্রক্রিয়া। তাই যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: বিনা টিকিটে ট্রেনে উঠলে সাবধান! মালদহ ডিভিশনে একদিনে পাকড়াও ৬৫২ যাত্রী, জরিমানায় রেলের আয় জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল