TRENDING:

Fish Farming: মাছ চাষে মালদহের জয়জয়কার, উৎপাদনে রেকর্ড গড়ে রাজ্য সরকারের বড় পুরস্কার পেলেন তিন উদ্যোক্তা

Last Updated:
Malda Fish Farming: বিনফিশ ভবনে হয়ে গেল বেঙ্গল ফিস ফেস্ট ২০২৬। সেখানে মালদহ জেলার বিভিন্ন এলাকায় নিজেদের উদ্যোগে পুকুর এবং হ্যাচারিতে সর্বোচ্চ পরিমাণে মাছ চাষ ও ডিম উৎপাদন করে নজর কাড়লেন তিন চাষি।
advertisement
1/6
মাছ চাষে জয়জয়কার, উৎপাদনে রেকর্ড গড়ে রাজ্য সরকারের বড় পুরস্কার পেলেন তিন উদ্যোক্তা
মাছ উৎপাদনে অভিনব সাফল্য। জেলায় সর্বোচ্চ পরিমাণে মাছ উৎপাদন করে বিশেষ সম্মানে পুরষ্কৃত হলেন মালদহের তিন মৎস্য চাষি। মালদহ জেলার বিভিন্ন এলাকায় নিজেদের উদ্যোগে পুকুর এবং হ্যাচারিতে সর্বোচ্চ পরিমাণে মাছ চাষ ও ডিম উৎপাদন করে নজর কাড়লেন তিন মৎস্য চাষি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
মালদহ জেলা মৎস্য দফতর ও রাজ্য মৎস্য দফতরের উদ্যোগে জেলা মৎস্য দফতরের বিনফিশ ভবনে আয়োজিত হয় বেঙ্গল ফিস ফেস্ট ২০২৬। যেখানে বিভিন্ন বিভাগে জেলার মৎস্য চাষিদের বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয়।
advertisement
3/6
মিঠা জলে সর্বোচ্চ পরিমাণে মৎস্য উৎপাদন, হ্যাচারিতে জেলায় সর্বোচ্চ পরিমাণ মৎস্য‌‌‌ বীজ উৎপাদন ও সর্বোচ্চ পরিমাণে রঙিন মাছ উৎপাদন। এই তিনটি বিভাগে মৎস্য চাষিদের পুরস্কৃত করা হয়।
advertisement
4/6
মিঠা জলে জেলায় সর্বোচ্চ পরিমাণ মাছ উৎপাদন প্রথম হন নিরেন সরকার, হ্যাচারিতে জেলায় সর্বোচ্চ পরিমাণ মৎস্য‌‌‌ বীজ উৎপাদনে প্রথম হন রাকেশ রৌশন, রঙিন মাছ উৎপাদনে প্রথম হন সুচিত্রা সরকার। মালদহ জেলার পুরাতন মালদহ ব্লক এলাকার বাসিন্দা নিরেন সরকার এবং সুচিত্রা সরকারে ও রাকেশ রৌশন চাঁচল এলাকার বাসিন্দা।
advertisement
5/6
প্রথম পুরস্কার প্রাপ্ত নিরেন সরকার বলেন, “এই প্রাপ্তি আমাদের আগামী দিনে মৎস্য চাষে আরও উৎসাহ জোগাবে। মাছ চাষ করেও যে এমন সম্মান পাওয়া যায়, তা ভাবিনি। সম্মান পেয়ে খুব ভাল লাগছে।”
advertisement
6/6
জেলা মৎস্য আধিকারিক অঞ্জন কুমার বসু জানান, “এই ধরনের সম্মান জেলার মৎস্য চাষিদের আরও উৎসাহিত করবে। তাঁদের কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ ও নিষ্ঠা সত্যিই প্রশংসার দাবি রাখে। শুধু উৎপাদন বৃদ্ধি নয়, জেলার অর্থনৈতিক অগ্রগতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।” (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Fish Farming: মাছ চাষে মালদহের জয়জয়কার, উৎপাদনে রেকর্ড গড়ে রাজ্য সরকারের বড় পুরস্কার পেলেন তিন উদ্যোক্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল